আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিবিসি’র সাংবাদিকের স্ত্রী-সহ দুই মেয়েকে খুন, ধৃত সন্দেহভাজন

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির (আন্তর্জাতিক সংবাদমাধ্যম) এক সাংবাদিকের স্ত্রী এবং তাঁর দুই মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভোজন এক ব্যক্তিকে  গ্রেফতার  করেছে পুলিশ।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, সন্দেহভোজন ব্যক্তির নাম কাইল ক্লিফোর্ডকে, বয়স ২৬। তাঁকে খুঁজতে পুলিশ বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছিল। বুধবার (১০ই জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে উত্তর লন্ডনের এক কবরস্থানের কাছে তাকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে যে, সন্দেহভাজন ক্লিফোর্ড ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করত।কিছু দিন সেনাবাহিনীতে কাজ করার পর দুই বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে তাঁকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। বর্তমানে ক্লিফোর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

মঙ্গলবার(৯ই জুলাই)সন্ধ্যের সময় পুলিশ কমর্কর্তারা লন্ডন থেকে ২০ মাইল উত্তরপশ্চিমে বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার এক বাড়িতে সংবাদিকের স্ত্রী ক্যারল হান্ট (৬১), মেয়ে হান্নাহ হান্ট (২৮) এবং লুইস হান্টকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন পুলিশ। তবে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তাঁদের তিনজনের মৃত্যু হয়েছিল।

নিজ বাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছিলেন তাঁরা(সংবাদিকের স্ত্রী ও মেয়ে)। তাদেরকে ক্রসবো (ধনুক জাতীয় অস্ত্র) দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, নিহতদের সঙ্গে ক্লিফোর্ডের আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার সময় ক্রসবোর পাশাপাশি অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছিল। যদিও এক গোয়েন্দা পরিদর্শক জানিয়েছেন,ব্যাপক অনুসন্ধানের পর সন্দেহভোজনকে খুঁজে পাওয়া যায়। তবে আপাতত এই মুহূর্তে অন্য আর কাউকে খোঁজা হচ্ছে না।যদিও কী কারণে খুন করা হয়েছে তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায় নি।

এই হত্যাকাণ্ডের খবর সামনে আশতেই হান্টের সহকর্মী ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করে আসছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ পরিচিত।

Published by:

Share Link:

More Releted News:

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ