কানাডা ওয়াটার পার্কে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

টনার দিন লোকটি ওই ওয়াটার পার্কে হাঁটছিলেন এবং ওখানে থাকা লোকজনদের নানাভাবে বিরক্ত করছিলেন। আর প্রায় ১২ জন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের মঙ্কটন শহরের একটি ওয়াটার পার্কে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন ভারতীয় বংশোদ্ভূতকে। তিনি গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার ১১ জুলাই। রীতিমতো লোকটি গণধোলাইয়েরও শিকার হয়েছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ জানিয়েছেন, ২৫ বছর বয়সী অভিযুক্তটি নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সে থাকে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ঘটনার দিন লোকটি ওই ওয়াটার পার্কে হাঁটছিলেন এবং ওখানে থাকা লোকজনদের নানাভাবে বিরক্ত করছিলেন। আর প্রায় ১২ জন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ঘটনাটি ঘটেছে, ৭ জুলাই মঙ্কটনের একটি পাবলিক ওয়াটার পার্কে।

তাঁর বিরুদ্ধে প্রায় ১২ জন সাক্ষ্য দিচ্ছিলেন। যাঁরা তাঁর দ্বারা যৌন হেনস্থার শিকার হন। যাঁদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরীও ছিল। ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে পরে তাঁকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। এবং ২৪ অক্টোবর মঙ্কটন প্রাদেশিক আদালতে তাঁর হাজির হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে, পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছেন। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। আরও কেউ ভুক্তভোগী আছে কিনা, সেটাও জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “আমরা অভিভাবকদের বলছি যে তারা তাদের সন্তানদের সঙ্গে কথা বলুক। যাদের কাছে মধ্যে কেউ ৭ জুলাই ওই স্থানে উপস্থিত ছিলেন কিনা! আমরা এটাও চাই যে লোকেরা জানুক যে কোনও সময় যৌন নিপীড়নের অভিযোগ করা যেতে পারে। আপনি যৌন অসদাচরণের শিকার হলে, আমাদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করবেন। মূহুর্তে আপনার কথা শোনা হবে, এবং আপনাকে বিশ্বাস করা হবে।”

যদিও পুলিশ অভিযুক্তের পরিচয় এখনও প্রকাশ করেনি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাকে ওয়াটার পার্কে গ্রেফতারের ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন একজন নাবালিকা মেয়ের মা লোকটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। মহিলা আরও দাবি করেছে যে, সন্দেহভাজন অন্য ভারতীয় পুরুষদের একটি দলের সঙ্গে ছিল।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের