Overtake করতে গিয়েই ঝরে গেল ৬ জীবন, মর্মান্তিক দুর্ঘটনা কেশপুরে

কেশপুরের পঞ্চমী এলাকার বড় পোলের কাছে অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে Overtake করতে গিয়ে লরির মুখোমুখি হয়ে যায়। তাতেই জীবন ঝরে গেল ৬জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাম্বুলেন্সে(Ambulance) করে রোগী নিয়ে ক্ষীরপাই(Khirpai) থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে(Midnapur Medical College and Hospital) আসার পথে কেশপুরে(Keshpur) রাতের আঁধারে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা(Accident)। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার কেশপুরের পঞ্চমীর বড় পোলের কাছে সেই অ্যাম্বুলেন্সে মুখোমুখি ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। তাতেই অ্যাম্বুলেন্সে থাকা চালক ও রোগী সহ মোট ৯জন গুরুতর ভাবে জখম হন। স্থানীয়রাই দ্রুত এগিয়ে এসে উদ্ধারকার্য শুরু করেন। মেদিনীপুর মেডিকেল কলেজে তাঁদের সবাইকে নিয়ে যাওয়া হলে সেখানেই ৫জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ৩জন মহিলা। পরে হাসপাতালে আরও ১জন মারা যান। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন অ্যাম্বুলেন্সের চালক ও তাতে থাকা রোগী।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটেছে। মেদিনীপুরের দিক থেকে লরিটি কেশপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঘাটালের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। কেশপুরের পঞ্চমী এলাকার বড় পোলের কাছে অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে Overtake করতে গিয়ে লরির মুখোমুখি হয়ে যায়। অ্যাম্বুল্যান্সটির গতি এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন ক্ষীরপাইয়ের এক মহিলা। সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তাই রাতেই অ্যাম্বুল্যান্স ডেকে রোগীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁর আত্মীয়রা। নিয়ে যাওয়ার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা। আহতদের এখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা চলছে।

কেশপুর থানা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। চালক মদ্যপ অবস্থায় অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জেরে ক্ষীরপাইয়ে শোকের ছায়া নেমে এসেছে। যারা মারা গিয়েছেন তা৬রা সবাই ক্ষীরপাইয়ের বাদিন্দা। একসঙ্গে ৬জনের মৃত্যুর মতো ঘটনা তাঁরা দেখেননি স্মরণাতীতকালে। কিন্তু এদিন তাঁদের সেই মর্মান্তিক সত্যির সামনে দাঁড়াতে হচ্ছে। কার্যত কান্নার রোল উঠেছে সেখানে অনেক বাড়িতেই।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪