টিকটকে হামলার হুমকি, আমেরিকায় একাধিক স্কুলে বসল সশস্ত্র পুলিশ

বহু স্কুলে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টিকটকে ভিডিয়ো আপলোড করে দেওয়া হল হামলার হুমকি। যার জেরে আমেরিকার বহু স্কুলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। কয়েকটি স্কুল আপাতত কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

অ্যারিজোনা, কানেক্টিকাট, ইল্লিনয়েস, মন্টানা, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়ায় প্রতিটি স্কুলে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। ইল্লিনয়েসের ওক পার্ক এবং রিভার ফরেস্ট স্কুলের তরফ থেকে অবিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, ‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা আপনাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছি। টিকটকে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। ওই ভিডিয়োতে বলা হয়েছে, স্কুলে বন্দুকবাজ হামলা চালাবে। পাশাপাশি বোমা হামলাও হবে। সে কারণে এই পদক্ষেপ।’

নিউ ইয়র্কের একটি স্কুলের অধ্যক্ষ গ্রেগ কাপাকু জানিয়েছেন, টিকটকের ওই ভিডিয়োর কারণে ক্লাস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। টিকটকের তরফ থেকে বলা হয়েছে, এই হুমকি-ভিডিয়ো যে আপলোড করেছে, তাঁর খোঁজ শুরু হয়েছে।

ইউএসে টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডকালে আমেরিকার বিভিন্ন স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন ১৩০০ পড়ুয়া। সম্প্রতি আমেরিকার একটি স্কুলে এক ছাত্র বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। আমেরিকার স্কুলে বন্দুক হামলা নতুন নয়। কিন্তু জঙ্গি কায়দায় স্কুলের মধ্যে আত্মঘাতী হওয়ার চেষ্টায় কার্যত থ মার্কিন প্রশাসন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টিকটকে আপলোড করা হল হুমকি ভিডিয়ো।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর