‘রাস্তা যেন বন্ধ না হয়’, ফের সুজিত বসুকে ‘সতর্ক’ করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর সময়ে দর্শনার্থীদের অন্তম গন্তব্য হয়ে দাঁড়ায় ভিআইপি রোডের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যার অন্যতম উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গত কয়েক বছর শ্রীভূমির পুজোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুলিশ ও প্রশাসনের কর্তাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিড়ের কারণে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ। গতবার পুজো উদ্বোধনে গিয়েই শ্রীভূমির মূল উদ্যোক্তা সুজিত বসুকে রাস্তা যাতে বন্ধ না হয়, তার জন্য সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পুজো শুরুর আগেই মন্ত্রী মহোদয়কে সতর্ক করলেন তিনি। শুধু সুজিত বসুই নন, ভিড় টানার জন্য যারা পুজোয় চমক দেওয়ার পরিকল্পনা করেছেন তাদেরকেও সতর্ক করেছেন রাজ্যের প্রশাসনকি প্রধান। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘চমকের কারণে কোনও পুজোয় দুর্ঘটনা ঘটলে সেই পুজো কমিটিকে কালো তালিকাভুক্ত করা হবে। পরের বছর পুজো করার অনুমোদন দেওয়া হবে না।’

আসন্ন শারদো‍ৎসব উপলক্ষে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা এবং রাজ্যের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির প্রাণের উ‍ৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এবার কলকাতা ও রাজ্য মিলিয়ে  ৪৩ হাজারের বেশি পুজো হচ্ছে। তার মধ্যে রাজ্য পুলিশ এলাকায় ৪০ হাজারের মতো এবং কলকাতা পুলিশের অধীনে ২৭৯৩ টি পুজো হচ্ছে।  এর পরেই পুজো ভিআইপি কার্ড তুলে দেওয়ার পরামর্শ দিয়ে মমতা বলেন, ‘আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়াবে, আর ভিআইপিরা ঢুকে যাবে, এটার আমি পক্ষপাতী আমি নই।’

এর পরেই দুর্গাপুজোর নামে চমক দিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য পুজো কমিটির প্রতিনিধিদের আগামও সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা উদ্বেগের কণ্ঠে তিনি বলেন, ‘আমি সংবাদপত্রে দেখলাম, একটা ক্লাব ১১২ ফুট উঁচু মণ্ডপ করছে। যারা করছেন তাঁরা কী একবার ভেবে দেখেছেন, এতে পদপিষ্টের মতো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অনেকে লেজার শো করতে গিয়ে রাস্তা বন্ধ করে দেন। সুজিতকে (মন্ত্রী সুজিত বসু) বলছি, রাস্তা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’   

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের