অভিনব উদ্যোগ ডাক্তারি পড়ুয়াদের , নিলেন গোটা গ্রামের স্বাস্থ্যের দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া উদ্যোগ নিল ডাক্তারি পড়ুয়ারা । এবার আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়ারা স্বাস্থ্য সংক্রান্ত  দত্তক নিল একটি গোটা গ্রাম। মোট ১০০ জন ডাক্তারি পড়ুয়ারা এই দত্তক নিয়েছে। প্রত্যেকের ভাগে পড়েছে তিনটি পরিবারের দায়িত্ব। দত্তক নেওয়া পরিবারের শারীরিক চিকিৎসা ও তাদের স্বাস্থ্য সচেতনতার দায়িত্ব নেয়  ডাক্তারি পড়ুয়ারা।

এই নয়া উদ্যোগটি নেওয়া হয়েছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল পক্ষ  থেকে। এরফলে উপকৃত হতে চলেছে গ্রামের বাসিন্দারা। এই প্রসঙ্গে মেডিক্যাল কলেজের একজন চিকিৎসক জানিয়েছেন, ডাক্তারির দ্বিতীয় বর্ষের ১০০ জন  পড়ুয়ারা    গ্রাম পরিদর্শনে যায়। আর সেখানে গিয়ে তারা প্রত্যেকে তিনটি পরিবারকে দত্তক নেয়। অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছেন, এদিন লিপিবদ্ধ করা হয়েছে  দত্তক নেওয়া পরিবারের কত জন সদস্য আছে, তাদের কত টাকা বার্ষিক আয়। শুধু তাই নয়  তাঁদের পরিবারের কেউ অসুস্থ কিনা সেই তথ্য নেওয়া হয়েছে।

অন্যদিকে এদিন মেডিক্যাল কলেজের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল। সেখানে বিনামূল্যে ওষুধ প্রদান সহ একাধিক সুযোগ- সুবিধা প্রদান করা হয়েছিল।উল্লেখ্য , ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী এই উদ্যোগ নিয়েছে আরামবাগ মেডিকেল কলেজ। সরকারি  নিয়ম অনুসারে  পড়ুয়াদের পড়াশোনা চলাকালীন  দত্তক নেওয়া পরিবারকে খেয়াল রাখতে হবে। 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন