এবার বাড়িতে বসেই রেশন কার্ডের ঠিকানা বদল, বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন কার্ডের ঠিকানা বা বয়স বদলের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে। প্রয়োজন নেই কোন দফতরে যাওয়ার।   এবার থেকে বাড়িতে বসেই কম্পিউটারে  করে ফেলতে পারবেন রেশন কার্ডের বিভিন্ন কাজকর্ম। বৃহস্পতিবার বিধানসভা থেকে একথা জানালেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।

এদিন তিনি জানান, ‘গোটা দেশের মধ্যে বাংলায় প্রথম এটি শুরু হয়েছে। রেশন দফতরের যে অ্যাপস রয়েছে সেখানেই গ্রাহকরা করে ফেলতে পারবেন রেশন কার্ডে ভুল সংশোধন। বাড়িতে বসেই এই কাজ করা যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের  হয়রানি থেকে মুক্ত করতেই এই পদ্ধতি আনা হয়েছে।‘

শুধু তাই নয় এই অ্যাপসের মাধ্যমে এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনও রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেই আবেদন করা যাবে। এছাড়াও যারা রেশন দোকান থেকে কোন সামগ্রী কেননা , সেইজন্য কার্ড সারেন্ডার করতে চান তাঁরাও অনলাইনে ফর্ম ফিলাপ কর‍তে পারবেন। একথায় এখান থেকেই স্পষ্ট যে এই রেশন দফতরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা  বাড়িতে বসেই করে ফেলতে পারবেন একাধিক কাজ। আর এই অ্যাপের মাধ্যমে সমস্যা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি