Sawan 2024 : নিরামিষ খাচ্ছেন ? কম সময়ে বানিয়ে ফেলুন নিরামিষ কচু শাক রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস। কথিত আছে এই মাস শিবের খুব প্রিয়। এই মাসে নিষ্ঠাভরে শিবের আরাধনা করলে মনস্কামনা পূরণ হয়। তাই ভক্তরা এই মাসে মহাদেবের বিশেষ আরাধনা করে থাকে।এই মাসে ভক্তরা নিরামিষ আহার করে থাকে। এইসময় বাড়িতে কী বানাবেন ভাবছেন ? নিরামিষ খাবারের তালিকা খুলে বাছাই করতে গেলে খুব মুশকিল। তাই অত না ভেবে বানিয়ে ফেলুন নিরামিষ কচুর শাক।

উপকরণ : কচুর শাক ৫০০ গ্রাম, মাঝারি সাইজের একটি আলু (ছোট ছোট টুকরো করা), সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, কাঁচা লঙ্কা, (চিরে নেওয়া) কাঁচা বাদাম ও সামান্য ভিনিগার

প্রণালী :  প্রথমে কচুর শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এবং ছোট ছোট টুকরো করে কেটে নিন।তারপর কড়াইতে পরিমাণ মতো জল মিশিয়ে তাতে এক চামচ ভিনেগার মিশিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিন। এতে শাক গুলো খুব দ্রুত নরম হয়ে যাবে এবং তার থেকে সমস্ত রেফাইট বেরিয়ে যাবে, ফলে এই শাক খেলে গলা চুলকোবে না।সেদ্ধ হয়ে গেলে চালনার বা ঝুড়ির সাহায্যে করে কচু শাকগুলোকে জল ঝরিয়ে নিতে হবে।

এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন এবং শুকনা লঙ্কা ফোড়ন দিন।ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা আলু এবং বাদাম দিয়ে দিন এবং হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।আলু বাদাম ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দিন।একটু নেড়েচেড়ে নিন।

দেখবেন শাক কিছুটা নরম হয়ে আসছে।তখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিয়ে দিন।সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। আরো সুস্বাদু করতে চাইলে তার মধ্যে এক চামচ বিরিয়ানি মাসালা যোগ করে দিতে পারেন। ঢাকনা চাপা দিয়ে দিন। কিছুক্ষণ শাক ও আলু বাদাম সেদ্ধ হতে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়।

শাক ও আলু বাদাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা এবং চিনি দিতে পারেন পরিমাণমত। আরো ২-৩ মিনিট রান্না করে নিন। সবকিছু ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন। নিরামিশ কচুর শাক প্রস্তুত! এবার লেবুর রস সহযোগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা