মলমাস অশুভ! কী করবেন জেনে নিন

কিছু কাজ রয়েছে যা এই সময় করা উচিত নয়

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ১৬ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে মলমাস। এই দিন থেকে শুরু করে আগামী একমাস এই সময় কোন শুভ কাজ করা হয় না। সুর্য ধনু রাশিতে গমন করলে মলমাস শুরু হয়। ১৪ই জানুয়ারি এই ধনু সংক্রান্তি শেষ হবে। এরপর ১৫ই জানুয়ারি থেকে শুরু হবে মকর সংক্রান্তি। তবে শুভ কাজ না করলেও এই সময় বিশেষ কিছু কাজ রয়েছে যা করলে শুভ ফল লাভ হতে পারে। পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে যা এই সময় করা উচিত নয়। জেনে নিন মলমাসে কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না।

মলমাসে কী কী করবেন?

১. এই সময় স্নান-দান করা শুভ বলে মনে করা হয়।

২. যদি চাকরির ক্ষেত্রে উন্নতি চান তাহলে মলমাসের নবমীর দিন কন্যা ভোজন করান।

৩. এই মাসে একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর পুজো করা উচিত। তাঁকে তুলসী পাতা ও পায়েসের ভোগ দিন।

৪. মলমাসে সূর্য পুজোরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। রোজ সকালে স্নান করে সূর্যকে অর্ঘ্য দিন।

মলমাসে কী করবেন না?

১. মলমাসে বিবাহ, বাগদান, গৃহপ্রবেশ বা কোনও ধর্মীয় শুভ কাজ অথবা মাঙ্গলিক অনুষ্ঠান থেকে বিরত থাকুন।

২. বাড়ি কেনা বা নতুন কিছু প্ল্যান এই সময় একদমই ঠিক করা উচিত নয়।

৩. নতুন বস্তু, বাড়ি, জমি, গাড়ি বা ইলেকট্রনিক্স সামগ্রী কেনা উচিত নয়।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক