মাকড়শা নিয়ে বিড়ম্বনায় অস্ট্রেলিয়ার মন্ত্রী

মাকড়সা চড়ে বসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর গায়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন মন্ত্রীর কোর্টের ওপর শুরু হল মাকড়সার হাঁটাহাটি। এমনই এক বিরল ঘটনার সাক্ষী অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। এক সাংবাদিক বিষয়টি লক্ষ্য করে মন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, ’ম্যাডাম, আপনার শরীরে একটা বড়ো মাকড়সা উঠেছে।’

মাকড়সা চড়ে বসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভে ডা-র কোর্টের ওপর। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, মন্ত্রী প্রথমে নীচু হয়ে মাকড়সা খোঁজার চেষ্টা করেন। মাকড়সা দেখতে না পেয়ে তিনি চিরাচরিত ভঙ্গিতে ফের ভাষণ দেওয়া শুরু করেন। সামনে যাঁরা বসেছিলেন, তাদের উদ্দেশ্যে মন্ত্রীর বার্তা, ঠিক আছে, কেউ কি একটু আমাকে মাকড়সাটা সরাতে সহযোগিতা করতে পারবেন?’ সহযোগীদের কয়েকজন মাকড়সা খুঁজতে এগিয়ে আসেন। আর মন্ত্রী স্বাভাবিক ভঙ্গিমায় বক্তব্য দিয়ে যেতে থাকেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী ‘সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি হান্টসম্যান মাকড়সা পছন্দ না করলেও স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এমন ভাব করার চেষ্টা করছি, যেন আমার গায়ে কোনো মাকড়সা নেই। অন্য কেউ এটা সামলে নেবে। তবে মুখের কাছাকাছি চলে এলে আমাকে জানাবেন কিন্তু।’মাকড়সা সরিয়ে ফেলতে এগিয়ে আসেন উপস্থিত স্বাস্থ্যকর্মকর্তা-সহ বেশ কয়েকজন। পরে রসিকতার সুরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড এবং হান্টসম্যান দুটিকেই পেয়ে গেলাম।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর