‘সাদা রঙে স্বপ্নের মতো দেখাচ্ছে’ ভিকি রশ্মিকা’কে একসঙ্গে দেখে মুগ্ধ অনুরাগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : জাতীয় ক্রাশ মানেই দক্ষিণী সুন্দরী তথা রশ্মিকা মন্দানা।ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত চর্চায় থাকে সবার আগে। অন্যদিকে ভিকিও বলিউডে আলাদাই জায়গা করে নিয়েছে। একের পর এক হিট ছবিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভিকি কৌশল। খুব শীর্ঘ্রই ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দান্না তাঁদের আসন্ন ছবি ‘ছাওয়া’-তে প্রথমবারের মতো স্ক্রিন স্পেস ভাগ করে নেওয়ার কথা রয়েছে। অনুরাগীরা এই নতুন জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে বিখ্যাত ডিজাইনার ফাল্গুনী সেন ময়ূরের শো-স্টপার হিসাবে হাঁটার সময় দুই জুটি মুগ্ধ করেছে অনুরাগীদের। সমাজমাধ্যমে ভিকি ও রশ্মিকার দুর্দান্ত ছবি আসতেই কমেন্টের ছড়াছড়ি।

ইন্ডিয়া কউচার উইক ২০২৪ এর গ্র্যান্ড ফিনাল ৩১ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ফাল্গুনী সেন ময়ূরের শো-স্টপার ছিলেন ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন খ্যাতনামা ডিজাইনাররা।সবথেকে বেশি নজর কেড়েছে ভিকি ও রশ্মিকার। ছবিতে দেখা যাচ্ছে শো’য়ে একই রঙের পোশাক পড়েছে তাঁরা। দুজনেই সাদা রঙের পোশাকে মন কেড়েছে অনুরাগীদের। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে র‌্যাম্প শোয়ে ভঙ্গি নিয়ে হেঁটে এগিয়ে আসছেন রশ্মিকা। ভিকির হাতে হাত রেখে হাসিমুখে পোজ দিয়েছেন দুজনেই। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি, দুজনের সাজ-পোশাক লেন্সবন্দি হল আলোকচিত্রিদের ক্যামেরায়।

সমাজমাধ্যমে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই একজন অনুরাগী বলে ওঠেন ‘চমৎকার লাগছে তাঁদের দুজনকে’। অন্য কেউ আবার লিখেছেন, ‘ওয়াও দা ছাওয়া জুটি’। কেউ লিখেছেন , ‘সাদা রঙে স্বপ্নের মতো দেখাচ্ছে’। কেউ এটা দেখে  ‘পরিপূর্ণতা’ বলে প্রশংসা করেছেন, আবার কোন অনুরাগী হার্ট ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য,  সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি অভিনীত ছবি ‘ব্যাড নিউজ’। এই ছবিতে তাঁর ও তৃপ্তি ডিমরির রসায়ন চর্চার কেন্দ্রে ছিল। অন্যদিকে রশ্মিকাকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ। আগামীতে তাঁকে দেখা যাবে রাহুল রবীন্দ্রনের ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এ। এ ছাড়াও বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’-তে ফের অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন রশ্মিকা। চলতি বছরে ৬ ডিসেম্বর এই ছবি মুক্তি পাওয়ার কথা। ‘সিকন্দর’ ছবিতে সলমনের খানের বিপরীতেও দেখা যাবে রশ্মিকাকে। অন্যদিকে লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাওয়া’ আসন্ন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন ভিকি এবং রশ্মিকা। ছবিটি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এই ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়