মৃত মায়ের ছবি বুকে আগলে বিয়ের আসরে আদরের কন্যা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবেগঘন দৃশ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কোন মেয়ে না চায় বিয়েতে তার মা সাক্ষী থাকুক। কিন্তু পোড়া কপাল হলে যা হয়। ছোটোকালেই মাকে হারিয়েছিলেন তিনি। মাকে মনে পড়লে সে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতেন।আর বিয়ের দিন বুকে মায়ের ছবি নিয়ে হাজির কন্যা। নিজেতে হাউহাউ করে কেঁদেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই আবেগঘন দৃশ্য, যা দেখে নেটনাগরিকদের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে।সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করেছেন চিত্রগ্রাহক মাহা ওয়াজাদ খান। ভিডিয়োটি উৎসর্গ করেছেন মাতৃহারা সব কন্যাকে।

জানা গিয়েছে, এই কন্যা পাকিস্তানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কন্যা বাঁহাত দিয়ে মায়ের ছবি আগলে রেখেছেন, ডান হাত দিয়ে ধরেছে পক্ককেশ বাবার বামহাত। চোখ ছলছল করছে। চোখের জল ধরে রাখতে পারেননি কন্যার বাবাও। মেয়ের যেমন ইচ্ছে ছিল মা তাঁর বিয়েতে সাক্ষী থাকুক, একই ইচ্ছা ছিল বাবারও। প্রয়াত স্ত্রীর কথা মনে পড়ায় তাঁরও চোখের পাতা ভিজে গিয়েছিল। এই আবেগঘন দৃশ্য দেখে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বাকিরাও তাদের চোখের জল ধরে রাখতে পারেননি।

ভিডিয়োটি মাত্র ৫৭ সেকেন্ডের। ভিডিয়ো শেষ হয়েছে মেয়ের কান্নাভেজা কণ্ঠের আওয়াজের মধ্য দিয়ে। জানা গিয়েছে, ভিডিয়োটি ইন্সটাগ্রামে পোস্ট হয়েছে দু-তিন আগে। দেখা হয়েছে তিন লক্ষবার। মন্তব্য করেছেন আট শতাধিক ব্যবহারকারী। যারা দেখেছেন, তারা সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকেই ব্যক্তিগত মতামত দিয়েছেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর