বাইক প্রেমীদের জন্য সুখবর, ১০ হাজার টাকা সংস্থায় মিলছে Triumph 400

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: বিদেশি সংস্থার ভারতীয় বাজার ধরতে গেলে দাম কমানো আবশ্যক। তাই এবার হার্লে-ডেভিডসনের পথে হাঁটল ব্রিটেনের বাইক সংস্থা ট্রায়াম্ফ। কমিয়ে দিল বাইকের দাম। তবে জানা গিয়েছে, হার্লে ডেভিডসন স্বাধীনতা দিবস উপলক্ষে দাম কমালেও ট্রায়াম্ফের ক্ষেত্রে কারণটা ভিন্ন। সংস্থার তরফে জানানো হয়েছে, বার্ষিকী উদযাপনের জন্য তারা এই অফারটি এনেছে ও আসল মূল্য থেকে ১০,০০০ টাকা কমিয়েছে। ফলে Speed ​​400-এর দাম ২.২৪ লক্ষ টাকা এবং Scrambler 400X-এর দাম কমে ২.৫৪ লক্ষ টাকা হয়েছে ৷ এই অফারটি তারা ৩১ অগস্ট ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

দেশের বাজারে ৩৫০ সিসি থেকে ৫০০ সিসি বাইকের চাহিদা গত কয়েক বছরের তুলনায় বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওই বাইকগুলির মধ্যে খুব স্বাভাবিক ভাবেই বেশী অফারযুক্ত ব্র্যান্ডগুলি শীর্ষস্থানে রয়েছে। রয়্যাল এনফিল্ড ৩৫০, হন্ডা সিবি ৩৫০, হার্লে-ডেভিডসন X440-এর সঙ্গে ট্রায়াম্ফ 400-র জোরদার লড়াই চলছে।

গত বছরই ভারতীয় মোটরবাইক বাজারে পা রেখেছিল ব্রিটিশ বাইক সংস্থা ট্রায়াম্ফ। ইতিমধ্যেই দেশজুড়ে ১০০টি শোরুমও খুলেছে জনপ্রিয় বাইক সংস্থা। সংস্থার উ‍ৎপাদিত ৪০০ সিসি ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল ৫০টি দেশে রফতানি করতে সক্ষম হয়েছে । ফলে বিশ্বব্যাপী ট্রায়াম্ফ 400 বাইকের বিক্রি ৫০,০০০ ইউনিট পেরিয়ে গিয়েছে। ভারতীয় বাজারে পা রাখার বর্ষপূর্তি উপলক্ষেই বাইক প্রেমীদের বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের