বনদপ্তরের জমিতে নির্মিয়মান অবৈধ রিসর্ট ভাঙ্গা হল,জবরদখল দোকান ভাঙতে উদ্যোগী ব্যারাকপুর পৌরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ও ব্যারাকপুর: বনদপ্তরের জমিতে নির্মিয়মান অবৈধ রিসর্ট ভেঙ্গে গুড়িয়ে দিল বনদফতর । আলিপুরদুয়ার জেলার চিলাপাতা(Chilapata) পর্যটন কেন্দ্র লাগোয়া দক্ষিণ মেন্দাবাড়ী বানিয়া নদী সংলগ্ন এলাকায় বনদফতরের জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল রিসর্ট। শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে জলদাপাড়া বনবিভাগের আধিকারিক ও বনকর্মীরা। এদিন বুলডেজার চালিয়ে নির্মিয়মান রিসর্ট(Resort) ভেঙ্গে দেওয়া হয়।

ঘটনাস্থলে রয়েছেন বনদফতরের আধিকারিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে জলদাপাড়া বনবিভাগের অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নভোজিৎ দে জানান, রিসর্টটি নির্মিয়মান ছিল। আমাদের সমীক্ষায় দেখা যায় নির্মিয়মান রিসর্টের জমির অধিকাংশটাই বনদফতরের অধীন।ফলে এদিন তা ভেঙে ফেলা হয়।চিলাপাতা ইকো টুরিজ্যম সোস্যাইটি সভাপতি গণেশ সা জানান ইদানিং এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অনেক রিসর্ট। কিন্ত রিসর্ট গুলো কোথায় তৈরি হচ্ছে বনদফতরের জমিতে না খাস জমিতে সেটা বোঝা যচ্ছেনা। অন্যদিকে ,নবান্নের নির্দেশ অনুযায়ী সমস্ত রাস্তার ধারে থাকা দোকান তুলে ফেলতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিটি রোডের দুই ধারে অসংখ্য জবরদখল দোকান ভাঙতে উদ্যোগী হল ব্যারাকপুর পৌরসভা(Barrackpore Municipality)।শুক্রবার ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ পৌরসভার অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে নিয়ে এই উচ্ছেদ কর্মসূচি চালানো হয়। কিন্তু এই দোকান ঘরের লাইনে রাস্তার ধারে থাকা একটি তৃণমূলের পার্টি অফিস(TMC Party Office) রয়েছে যা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের অফিস। সেটা ভেঙে না দেওয়ায় হকারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান