চাকরি দেওয়ার নামে প্রতারণা, কৃষ্ণনগরে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। পাঠানো হলো কৃষ্ণনগর জেলা আদালতে(Krishnanagar Court)।সিভিকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কোতোয়ালি থানা(Kotowali P.S.) এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। ধৃতকে শনিবার সকালে পেশ করা হয় কৃষ্ণনগর জেলা আদালতে।

গত ৩১ জুলাই কোতোয়ালি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দীপঙ্কর হালদার নামে এক টোটো চালক। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেন পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতর নাম তারক দে। সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে ওই টোটো চালকের কাছ থেকে ১১,৩৭০ টাকা নেয় বলে অভিযোগ।দীর্ঘ দিন হয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ায় অবশেষে কোতোয়ালি থানার দ্বারস্থ হন ওই প্রতারিত ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে।

অপরদিকে,কৃষ্ণনগর গুলি কাণ্ডে এবার গ্রেফতার সাগর হালদার।কৃষ্ণনগর গোয়ারি বাজারে এক মাছ ব্যবসায়ীকে গুলি কাণ্ডে সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্য আসার পর সৈকত হালদার ও কুনাল হালদারকে গ্রেপ্তার করা হয়। তারপর ধৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এরপর গতকাল গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে, এবং জীত সাগর হালদারকে শনিবার কোতোয়ালি থানায় পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক