হুগলির পোলবাদাপুরে নিকাশি বন্ধ ,ফলে জলে ডুবল বিঘার পর বিঘা ধান জমি

Share:

নিজস্ব প্রতিনিধি,হুগলি :নিকাশি বন্ধ ফলে জলে ডুবলো বিঘার পর বিঘা ধান জমি। ও বেশ কিছু ঘরবাড়ি। এমনই ছবি হুগলি জেলার পোলবাদাপুর ব্লকের(Poalbadapur Block)।গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে পোলবা দাদপুর ব্লকের(Dadpur Block) ধান জমি গুলোতে জল দাঁড়িয়ে গিয়েছিল। এরপর ডিভিসি থেকেও জল ছাড়া হয়েছে। আর সেই ডিভিসির জল ছোট ছোট খাল গুলি দিয়ে বয়ে যাচ্ছে। পোলবা দাদপুর ব্লকের ওপর দিয়েও গেছে ডিভিসির খাল। এই ডিভিসির খালের উপরে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে‌। সেই ব্রিজগুলোর নিচে কচুরিপানা জমে গিয়ে জলনিকাশির ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সেই জল বেরোতে না পেরে আশপাশের জমি গুলোকে ভাসিয়ে দিয়েছে। এই ব্লকের চড়ুই ডাঙ্গা গ্রামে বসবাস করেন প্রায়ই ৫০ থেকে ৬০ ঘর আদিবাসী পরিবার। এই গ্রামের অদুরে রয়েছে পাওনান ডিভিসি ব্রিজ।

সেই ব্রিজের ও জল নিকাশির ব্যবস্থা একই হাল। ফলে এই চড়ুই ডাঙ্গা গ্রামের(Charui Danga Village) আশপাশের বিঘার পর বিঘা জমি জলের তলায়। এমনকি এই গ্রামের ভেতরের বেশ কিছু বাড়ি ঘরেও জল ঢুকে গিয়েছে। গতকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়াই একটু একটু করে জল নামতে শুরু করেছে গ্রাম থেকে। এই গ্রামের আশেপাশের সমস্ত জমিতেই স্বর্ণ মাশুরী ধানের চাষ করা হয়েছিল। জমির উপরে চার ফুট উচ্চতায় জল বয়ে যাচ্ছে। জল না নামায় এখন মাথায় হাত পড়েছে চাষীদের। তারা জানান এই জল নামতে ৭-৮ দিন সময় লেগে যাবে। কিন্তু ততদিনে আর গাছ কোনভাবেই বেঁচে থাকবে না। এখনো পর্যন্ত যে টাকা খরচা করা হয়েছে তার কোন ভাবেই ফেরত পাব না। এখন তারা তাকিয়ে রয়েছে সরকারি কোন সাহায্য তারা পায় কিনা।পোলবা দাতপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকেই ডিভিসির ব্রিজের নিচে জমে থাকা কচুরিপানাগুলোকে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এদিকে,ঘোড়াবেড়িয়া- চিতনান ও ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েত” ভাটোরা দ্বীপ অঞ্চল “নামে পরিচিত ।

শনিবার রাতে ডিভিসি(DVC) জল ছাড়ায় চারটে শক্তপোক্ত বাঁশের ব্রিজ ভেঙে যাওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজ গুলি হল ভাটোরা গায়েন পাড়া, ভাটোরা গোলাবাড়ি, পানশিউলি ঘাট ও কুলিয়া ঘাট আজানগাছি টাকি পাড়া ফেরিঘাট। ফলে একদিকে যেমন পশ্চিম মেদিনীপুরের সঙ্গে হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্যদিকে, হুগলির একটা অংশের সঙ্গে ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপাকে লক্ষাধিক মানুষ।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু