বন্যা পরিস্থিতির মোকাবেলায় বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রবিবার বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। জেলাশাসক(DM) ঘাটাল ব্লকের মনশুকাতে বন্যা পরিদর্শনে যান। এরপর জেলাশাসক বলেন,প্রশাসন একশভাগ প্রস্তুত। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ।মুখ্যমন্ত্রীও নজর রাখছেন। মানুষজনকে যদি সরানোর প্রয়োজন হয় তার জন্য রিলিফ সেন্টার(Relief Center) প্রস্তুত আছে।যদি কোন প্রয়োজন হয়, কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন জেলাশাসক।

কন্ট্রোল রুমের(Control Room) ফোন নাম্বার হল ০৩২২৫ ২৫৫১৪৫।যেহেতু জল এখনও আছে তাই ছোটদের কে ঘরের মধ্যে রাখুন।মাইক প্রচার করে মানুষকে সতর্ক করার প্রয়োজন এখনো নেই, যদি প্রয়োজন হয় তা করা হবে।জেলাশাসকের সাথে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার,সহকারী সভাপতি বিকাশ কর সহ অন্যান্যরা।নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল ব্লকের(Ghatal Block) মনশুকাতে ঝুমি নদীর জল বেড়েছে। ভেসে যায় ওই নদীর উপর সাতটি বাঁশের সাঁকো।পাশাপাশি রাস্তাঘাট প্লাবিত হয়।ঝুমি নদীর জল এখন কমতে শুরু করেছে।

তবে কিছুটা জল বেড়েছে শিলাবতী নদীর(Silabati River)। ঘাটাল পৌরসভা এলাকার ১৭টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকা জল প্লাবিত হয়েছে।ওই সব এলাকার শাখা রাস্তা গুলিতেও জল উঠেছে।মানুষজন জল পেরিয়ে যাতায়াত করছেন।এখনো পর্যন্ত শিলাবতী নদীতে জল বিপদ সীমার নিচে বইছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতি এখনো উদ্বেগ জনক নয়।তবে যদি বেশি বৃষ্টি হয় বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং বিভিন্ন জলধার থেকে জল ছাড়া অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য প্রশাসন ১০০ ভাগ প্রস্তুত বলে জানানো হয়েছে ।

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩