ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গলায় এবার ‘জয় বাংলা’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি।’

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষে এবার ‘জয় বাংলা’ শোনা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কণ্ঠে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের ‘জয় বাংলা’ বলে ধন্যবাদ জানিয়েছেন। ব্রিটিস প্রধানমন্ত্রীর কণ্ঠে ভাঙা বাংলায় ‘জয় বাংলা’ শুনে আপ্লুত বইটেনে বসবাসরত বাংলাদেশিরা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ সরকার। অসংখ্য ব্রিটিশ রাজনীতিবিদ এবং তারকারা ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সাহায্যে এগিয়েও এসেছিলেন। কলকাতায় শরণার্থী শিবিরে গিয়ে উদ্বাস্তুদের দুঃখ-দুর্দশা নিজের চোখে দেখেছিলেন বেশ কয়েকজন ব্রিটিশ সাংসদ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে।

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘চলতি সপ্তাহেই কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আমরা আরও ৪০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছি। এখনই নিজের, আপনার বন্ধুদের এবং আপনার পরিবারের সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন।’ ব্রিটেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভুত চিকি‍ৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদানের প্রশংসা করে জনসন বলেছেন, ‘কয়েক হাজার ‘অসাধারণ’ বাংলাদেশি চিকিৎসক ও নার্স দেশের জাতীয় স্বাস্থ্য সেবা কর্মসূচিতে কাজ করে চলেছেন এবং নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সেবা-যত্ন দিয়ে অন্যদের জীবন রক্ষা করছেন। তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে এবং তাদের নিরাপদ রাখতে আপনারা যা করতে পারেন, তা হল যত তাড়াতাড়ি সম্ভব টিকার ‘বুস্টার ডোজ’ নিয়ে নিতে পারেন।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি। জয় বাংলা।’

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর