মহিলা পুলিশ কনস্টেবলের দুর্ব্যবহারের প্রতিবাদে নবদ্বীপে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: যে কোন বিষয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি মহিলা পুলিশ কনস্টেবলের।এর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের।পঞ্চায়েত থেকে সরকারি রাস্তা তৈরি করতে বাধা। প্রতিবাদ করলেই প্রতিবাদীদের নামে মামলা করছে। কখনো হুমকি দিচ্ছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথ(Mandira Debnath)। আর পুলিশে চাকরি করার সুবাদে এই সুবিধা নিয়ে মন্দিরাদেবী দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ। বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত প্রধান।

অবশেষে অতিষ্ট হয়ে এর প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা। আর এদিন প্রায় আধঘন্টা গৌরনগর – নবদ্বীপ ঘাট(Nabwadip Ghat Road) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। তাদের দাবি একটাই এর প্রতিকার চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্দিরার বাড়িতে।

কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা। অবশেষে নবদ্বীপ থানার(Nabwadip P.S.) দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসী সকলে। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। জানা গেছে ওই পুলিশ কনস্টেবল আগে নবদ্বীপ থানায় পোস্টিং ছিলেন। বর্তমানে তিনি রয়েছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক