‘বঙ্গবন্ধুর মূর্তি কেন ভাঙা হল?’ বাংলাদেশের হিংসা নিয়ে সরব ভাষা শহিদের ভাই-বোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাংলাদেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। তাণ্ডব চলছে গণভবন, বঙ্গবন্ধুর বাড়ি, থানা সহ বিভিন্ন জায়গায়। বাদ যায়নি বঙ্গবন্ধু মজিফর রহমনের মূর্তি। এই পরিস্থিতি নিয়ে এবার কোন্নগরের বাড়িতে বসে মুখ খুললেন ভাষা শহিদ সফিউর রহমানের খুরতুতো ভাই আসানুর রহমান এবং বোন সেতারা খাতুন।

শহিদ সফিউরের ছবি হাতে নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা সরব হয়েছেন। তাদের বক্তব্য, ‘হাসিনা সরকার যেভাবে দেশ চালাত তা অনৈতিক। তাতে শাস্তি পাওয়াটাই কাম্য ছিল। ‘ এরপরই তারা প্রশ্ন তুলেছেন, কেন ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি? কেন ঘা পড়ল ভাষা শহিদদের স্মৃতিস্তম্ভে?

অন্যদিকে বাংলাদেশ ছেড়ে হাসিনার চলে যাওয়ার পর হিংসা প্রসঙ্গে সফিউরের ভাই আহসানুর বলেন, ‘মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কখনও বাংলাদেশের কথা ভাবা যায় না! একটা অংশ ইতিহাস মুছতে চাইছে। আশা রাখি খুব তাড়াতাড়ি বাংলাদেশ এই কালো অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারবে।‘  

উল্লেখ্য ,  সফিউর জন্মগ্রহণ করেছিলেন কোন্নগরে। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাশ করে কলকাতা মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়াশোনা করে। তবে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরেই সফিউরের বাবা মাহবুবর রহমান পরিবারকে  নিয়ে ঢাকায় চলে যান। এরপরেই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উর্দু আগ্রাসনের বিরুদ্ধে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিলেন সফিউর রহমান। তাঁকে নিয়ে মোট ১৪ জন সেদিন শহিদ হয়েছিলেন। পরবর্তী সময়ে সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে জাতিসঙ্ঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন