৮০০ মেট্রিক টন মাছ আসে, ১০০ মেট্রিক টন যায়, সবটাই এখন অনিশ্চিত, ইলিশের দর ১,৬০০ টাকা

পেট্রাপোল দিয়ে লরির যাতায়ার শুরু হলেও মাছের ব্যবস্থা কার্যত তলানিতে। না ওপার থেকে মাছের ট্রাক আসছে, না এপার থেকে কেউ মাছ পাঠাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের(Bangladesh) অশান্ত পরিস্থিতির আঁচ পড়ছে বাংলার(West Bengal) মাছ বাজারে(Fish Market)। আরও বলা ভাল হাওড়া-কলকাতার(Howrah and Kolkata) মাছ বাজারে। বাংলাদেশ থেকে টন টন ইলিশ(Elisha) এপার বাংলার বাজারে আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশে টানা চলতে থাকা অশান্তির কারণে সে সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। আর তাই বাজারে ইলিশের দর উঠেছে ১,৬০০ টাকা কেজি। গপ্পো শুধু এখানেই শেষ নয়। বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে ১০টির মতো ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন ভেটকি, পমফ্রেট, পাবদা, পারশে, ট্যাংরা সহ অন্যান্য মাছ আসে হাওড়ার বাজারে যেখান থেকে কলকাতার বাজারে মাছ যায়। এ দেশ থেকেও প্রতিদিন ১০ থেকে ১২টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন রুই, কাতলা, ভেটকি, বোয়াল সহ অন্যান্য প্রজাতির মাছ ওপার বাংলায় যায়। সবটাই(Import and Export of Fish) এখন বন্ধ। এদিন সকাল থেকে পেট্রাপোল দিয়ে লরির যাতায়ার শুরু হয়েছে ঠিকই কিন্তু মাছের ব্যবস্থা কার্যত তলানিতে। না ওপার থেকে মাছের ট্রাক আসছে, না এপার থেকে কেউ মাছ পাঠাচ্ছেন।

আরও পড়ুন দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তবুও বুদ্ধের কর্নিয়া দুটির মান অত্যন্ত ভাল

এবার বর্ষার মরশুমের শুরু থেকেই ইলিশের দাম চড়া। খুচরো বাজারগুলিতে ইলিশের ঢল নেমেছে—এমন ছবি এখনও পর্যন্ত দেখা যায়নি। দামের আঁচে ছ্যাঁকা লাগলেও অনেকে ইলিশ কিনছিলেন। কিন্তু গত এক-দু’দিনে নোনা জলের রুপোলি ফসলের দর সাধারণের ধরাছোঁয়ার একেবারে বাইরে চলে গিয়েছে। এর অন্যতম কারণ, বাংলাদেশে চলমান অশান্তি ও অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলার বাজারে ইলিশের জোগানের একটা বড় অংশ আসে বাংলাদেশ থেকে। এবার এখনও পর্যন্ত সরকারিভাবে বাংলাদেশের ‘কাঁচা’ ইলিশ এপার বাংলার বাজারগুলিতে আসেনি। বাজারে যে ইলিশ মিলছে, তাতে দীঘা-ডায়মন্ডহারবারের জোগান যেমন আছে, তেমনই থাকছে মায়ানমার, মুম্বই বা গুজরাতের মাছ। বাইরের মাছের স্বাদ নিয়ে প্রশ্ন থাকলেও দাম সেই আকাশছোঁয়াই। ক্রেতাকে বেকায়দায় পেলে সেই মাছই পদ্মাপারের বলে গছিয়ে দিতে দু’বার ভাবছেন না একাংশ। বাজারে এখন ৮০০-৯০০ গ্রামের মাছ ১,৮০০ টাকা কেজি দরে মিলছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ হলে তার দর ৭০০ টাকার বেশি। বাংলাদেশ থেকে এপার বাংলার বাজারে ইলিশে আসার যে কথা ছিল, আপাতত তা বিশ বাঁও জলে।

আরও পড়ুন পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেড়িয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

অশান্তির কারণে থমকেছে দুই দেশের মাছের আমদানি-রফতানির ব্যবসাও। তার জেরে দুই দেশেরই ক্ষতি হচ্ছে মাছ ব্যবসার ক্ষেত্রে। এই ক্ষতি নিতান্ত ভাবেই মাছ ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে এপারে আসছে না ইলিশ, ভেটকি, পমফ্রেট, পাবদা, পারশে, ট্যাংরা। এপার থেকে যাচ্ছে না রুই, কাতলা, ভেটকি, বোয়াল। প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি মাছ ব্যবসায়ী্দের। তাঁদের আশঙ্কা, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে বেশ কিছু মাছের দাম চড়চড় করে বাড়তে পারে। শেখ হাসিনার সরকার ২০১২ সাল থেকে এদেশে ইলিশ রফতানি ওপর নিষেধাজ্ঞা জারি করে। বছর ৬ আগে কূটনৈতিক হস্তক্ষেপে তা দূর হয়। বাংলাদেশ সরকার এপার বাংলায় ইলিশ রপ্তানিতে অনুমতি দেয়। গত বছর সেপ্টেম্বর মাসে প্রায় ২ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি হয়েছিল। এবছর ইলিশ নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি লেখার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু সেই পথও এখন বন্ধ।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক