Durand Cup: ডার্বির আগেই গোলের ঝড়, ইন্ডিয়ান এয়ার ফোর্সকে হারাল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ডুরান্ড কাপের ডার্বি। তারআগেই বৃহস্পতিবার ডুরান্ড কাপে এক ডজন গোল করে ঝড় তুলল  সবুজ-মেরুন ব্রিগেড । এদিন ইন্ডিয়ান এয়ার ফোর্সকে  ৬-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। ম্যাচের শুরুর চার মিনিটের মধ্যেই এগিয়ে যায়  সবুজ-মেরুন। গোল করেন  অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জ্যাসন কামিন্স।

 ম্যাচের ১০ মিনিটে দ্বিতীয় গোল পায় মোহনবাগান। লিস্টন কোলাসো গোলে শট নেন, কিন্তু বিপক্ষের গোলকিপার আটকে দেন। এরপর  ফিরতি বলে পা ছুঁইয়ে গোল করেন টম আলড্রেড।  তবে মাঝে আর কোন গোল করেনি মোহনবাগান। একেবারে  ৩৮ মিনিটে গোল করেন লিস্টন কোলাসো।  এরপর ফের ৭৬ মিনিটের মাথায় দ্বিতীয়বার গোল করল  কামিন্স।  আর ম্যাচের শেষ গোল করেন গ্রেগ স্টুয়ার্ট।

উল্লেখ্য, খেলার শুরু থেকে শেষপর্যন্ত মোহনবাগান যে দাপট দেখাল তাতে কার্যত কেঁপে উঠেছে বিপক্ষের ইন্ডিয়ান এয়ার ফোর্স। এদিনে প্রথমার্ধে ঠিক যেখানে শেষ করেছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে তারা।  একথায়  ডুরান্ড কাপের গতবারের চ্য়াম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছে। এদিন খেলার আগের দিন সাংবাদিক বৈঠক করেছিলেন মোহনবাগানের কোচ জোসে মলিনা । তিনি জানিয়ে দিয়েছিলেন,  ১০ দিনের অনুশীলনের পর যেমনটা আশা করা যায় মাঠে, তিনি তেমনটাই আশা করছেন। এরপরেই  খেলার শুরু থেকে শেষপর্যন্ত  দাপ্ট দেখাল মোহনবাগান।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই