জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের উত্তপ্ত পরিস্থিতি জম্মু- কাশ্মীরে।  শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের আহলান এলাকায়  শুরু হয় সংঘর্ষ। জঙ্গি-নিরাপত্তারক্ষীর মধ্যে চলে  গুলির লড়াই। জানা গিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ জন জওয়ান। আহত হয়েছেন এক সেনা সদস্য সহ দুই বেসামরিক নাগরিক।

পুলিশ সূত্রে খবর, কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় আচমকাই সেনাবাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। এরপরই দু-পক্ষের মধ্যে শুরু হয় বন্দুক লড়াই। আর তাতেই প্রাণ হারিয়েছেন দুজন জওয়ান। ইতিমধ্যেই পুরো এলাকা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। বলা বাহুল্য, গত এক বছরে কোকেরনাগে এই নিয়ে দুবার ঘটল বন্দুক হামলার ঘটনা। ২০২৩ সালের সেপ্টেম্বরে কোকেরনাগ জঙ্গলে সন্ত্রাসবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছিল। আর তাতে একজন কমান্ডিং অফিসার, মেজর এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রাণ হারান। এই ঘটনার পর ফের এদিন কোকেরনাগ জঙ্গলে চলল বন্দুক যুদ্ধ।

উল্লেখ্য, গত ৮ জুলাই কাঠুয়ায় জঙ্গি হামলায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়।  আহত হয়েছিলেন ছয় জন। এছাড়াও ২৬ জুন জম্মু ও কাশ্মীরের ফের ডোডা জেলার একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। আর তাতে তিন জঙ্গি নিহত হয়। তবে বারবার জম্মু-কাশ্মীরে এই হামলার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ