ভুট্টো-শরিফ পরিবার পাকিস্তানকে ধ্বংস করেছে, বিস্ফোরক ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বেশ কয়েক দশক ধরেই আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান। আর্থিক সঙ্কট কাটাতে বিভিন্ন দেশের কাছে ভিক্ষা পাত্র নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে পাক শাসকদের। আর  এমন দুর্দশার জন্য ভুট্টো ও শরিফ পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন ইমরান খান। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র উর্দু বিভাগকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের বর্তমান দুর্দশার জন্য দায়ি ভুট্টো ও শরিফ পরিবার। দেশ আজ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার পিছনে এই দুই পরিবারের হাত রয়েছে।’ পাক প্রধানমন্ত্রীর  এমন বিস্ফোরক অভিযোগ নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাননি ভুট্টো ও শরিফ পরিবারের সদস্যরা।

‘আল জাজিরা’ কে দেওয়া সাক্ষা‍ৎকারে ভুট্টো ও শরিফ পরিবারকে নিশানা করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অফুরন্ত সম্পদ ছিল। কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে সেই সম্পদের অপব্যবহার করেছে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক পরিবার দেশে বংশানুক্রমিক শাসনব্যবস্থা চালু করতে চেয়েছিল দুই পরিবার। তার কুফল ভুগতে হচ্ছে দেশবাসীকে।’ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে যে প্রতি মুহুর্তে ভুট্টো ও শরিফ পরিবারের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে তা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে শক্তিশালী করতে চায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। আর সেই কাজ করতে গিয়ে ঐশ্বর্যশালী (সুপার রিচ) দুই পরিবারের সঙ্গে লড়াই করতে হচ্ছে।’

দরিদ্র দেশগুলির দুর্দশার জন্য দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদেরই দায়ি করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘দরিদ্র দেশগুলির সবচেয়ে বড় সমস্যা দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব।’ তার মন্ত্রিসভার কোনও সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি নিজে তাঁর বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত চালাবেন বলেও আশ্বাস দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।   

পাশাপাশি আফগানিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দেগেছেন পাক প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগানিস্তানকে নিয়ে কী করতে চায় আমেরিকা, তা বুঝতে পারছি না। ২০ বছর ধরে দেশটির বিরুদ্ধে তথাকথিত যুদ্ধ চালানোর পরে আজ অর্থ আটকে রেখেছে।’

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর