আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাইকোর্ট ধমক দিতেই ১৫ দিনের ছুটিতে সন্দীপ ঘোষ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ঠ্যালার নাম বাবাজি। সেটাই এখন দেখছেন কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। এদিন কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মোট ৫টি জনস্বার্থ মামলার শুনানি একযোগে শুরু হয়। সেই শুনানিকালেই আর জি করে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের ভূমিকা আদালতের আতশ কাঁচের নীচে চলে আসে। সেখানেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম জানান, ‘একটি আবেদনে বলা হয়েছে দেখলাম চিকিৎসকরা ধর্না দিচ্ছেন। এটা সত্যি হলে রোগীরা ভুক্তভোগী হবেন। এটা উচিত নয়। ওই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে ছড়িয়ে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিকেল ৩টে পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন। না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব।’ কার্যত সেই ধমকের জেরেই এদিন সন্দীপ ছুটির আবেদন জানান স্বাস্থ্য দফতরে। সেই ছুটি যে শুধু মঞ্জুর হয়েছে তাই নয়, তাঁকে ১৫ দিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, আর জি কর মামলার কেস ডায়েরি জমা পড়ল হাইকোর্টে

তবে সন্দীপের এই ১৫ দিনের ছুটির বিষয়টি মানতে রাজী নয় কলকাতার ন্যাশানাল মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের দাবি, তাঁরা চিরতরে সন্দীপের অপসারণ চান। তাঁর ছুটির বিষয় নিয়ে তাঁদের কোনও মাথা ব্যাথা নেই। যতক্ষণ না সন্দীপকে ওই মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ পদ থেকে অপসারিত না করা হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে নিজেদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের সেই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন আর জি করের বিক্ষোভরত পড়ুয়ারা। তবে একই সঙ্গে আরও ৩ আর্জির কথা জানিয়েছেন তাঁরা। পড়ুয়াদের আশা, হাইকোর্ট তাঁদের এই আর্জিগুলিকে মান্যতা দেবে।

আরও পড়ুন, মমতার প্যাকেজ অস্ত্রে আন্দোলন অতীত পাঁচামিতে, কাজ চাইছেন আন্দোলনকারীরাই

এদিন শুনানির সময় প্রধান বিচারপতি জানান, ‘চিকিৎসকদের মানসিক অবস্থা বুঝতে পারছি। প্রয়োজনে নোটিস জারি করে আদালত তাঁদের বক্তব্য শুনবে।’ হাইকোর্টের পর্যবেক্ষণের কথা প্রকাশ্যে আসতেই তাঁকে স্বাগত জানান পড়ুয়ারা। একই সঙ্গে তাঁরা জানান, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত চান তাঁরা। এর পাশাপাশি পড়ুয়াদের আরও দুই আর্জি হল, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ এবং নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তাঁরা কর্মবিরতিতে গেলেও কোনও হাসপাতালেই জরুরি বা ইমার্জেন্সি বিভাগ বন্ধ রাখা হয়নি। সেখানে রোগীরা পরিষেবা পাচ্ছেন। ঘটনাচক্রে আর জি কর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি এদিন তদন্তপ্রক্রিয়া থেকে কলকাতা পুলিশের কমিশনার(CP Kolkata Police) বিনীত গোয়েলকে(Vineet Goyal) সরানোর জন্য হাইকোর্টে আর্জি জানান। কামদুনির ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর সওয়াল, ‘কামদুনির ঘটনার সময় বিনীত গোয়েল সিআইডির আইজি ছিলেন। আরজি কর মামলাও একই কায়দায় সাজাচ্ছেন বিনীত। তাঁকে এই তদন্ত থেকে সরানো হোক।’

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ