স্বজনপোষণে মত্ত ইউনূস, ঘনিষ্ঠ বান্ধবীদের বসাচ্ছেন উচ্চপদে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আসীন হওয়ার পরেই স্বজনপোষণে নেমে পড়লেন মুহাম্মদ ইউনূস। সরকারের বিভিন্ন পদে নিজের ঘনিষ্ঠ বান্ধবী ও পোষ্য ভৃত্যদের বসানো শুরু করেছেন। ফলে ক্ষোভ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আগেই নিজের দুই ঘনিষ্ঠ বান্ধবী নূরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ান হাসানকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। এর মধ্যে নূরজাহান বেগম গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইউনূসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বাংলাদেশ জুড়ে জোর গুঞ্জন রয়েছে। শুধু নূরজাহান বেগমই নয়, আর এক ঘনিষ্ঠ বান্ধবী ‘সুন্দরী’ সৈয়দা রিজওয়ানা হাসানকেও উপদেষ্টা পদ পাইয়ে দিয়েছেন। দুই ঘনিষ্ঠ বান্ধবীকে উপদেষ্টা পদ পাইয়ে দেওয়ার পরে গতকাল বুধবার আর এক ঘনিষ্ঠ লামিয়া মোরশেদকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে বসিয়ে দিয়েছেন। তিনি ইউনূস প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক।

ফিরিস্তির এখানেই শেষ নয়। নিজের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ করেছেন বিএনপি’র কট্টর সমর্থক হিসাবে পরিচিত এবং ২০০৭ সালে ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের কুকর্মের প্রধান সঙ্গী আলী ইমাম মজুমদারকে। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ’র পেইড এজেন্ট হিসাবে পরিচিত। ২০০৭ সালে শেখ হাসিনাকে গ্রেফতার করে জেলে পোরার পিছনে তার হাত ছিল বলে অভিযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতেই ঘনিষ্ঠদের উচ্চ পদে নিয়োগ করে চলেছেন ইউনূস।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র