আপাতত স্বীকৃতি নয়, তালিবান সরকারকে জোর ধাক্কা দিল ‘বন্ধু’ পাকিস্তান

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে  ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে এ কথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘ঠ্যালার নাম বাবাজি’। আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ার আশঙ্কায় এখনই ‘বান্ধব’ তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না ইমরান খান সরকার। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে  ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে এ কথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাঁর কথায়, ‘তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চাই না।আঞ্চলিক ও আন্তর্জাতিক বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনা করার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রবিবার থেকেই ইসলামাবাদে শুরু হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিদেশ মন্ত্রীদের বৈঠক। এই বৈঠকের উদ্যোক্তা পাকিস্তান। বৈঠকে যোগ দিতে থাকার কথা থাকলেও শেষ মুহুর্তে সফর বাতিল করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। তবে তাঁর পরিবর্তে এসেছেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। কিভাবে আফগানিস্তানের পুনর্গঠন করা যায় এবং অর্থনৈতিক সঙ্কট কাটানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা।

গত অগস্ট মাসে কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালা বদল ঘটেছে। আশরাফ গনি সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় এসেছে তালিবানরা। কিন্তু তালিবান সরকারকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি কোনও দেশ। উল্টে তালিবান জমানা শুরু হওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের পক্ষ থেকে বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত আফগানিস্তানের ৯০০ কোটি মার্কিন ডলার আটকে দিয়েছে। ফলে চরম আর্থিক সঙ্কটে পড়েছে আফিগানস্তান। আর্থিক সঙ্কট থেকে পরিত্রাণ পেতে আন্তর্জাতিক মহলের কাছে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে  তালিবান সরকার। রাশিয়া, চিন ও পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নিয়ে টালবাহানা চলছে।

আর সেই টালবাহানার কারণে কাবুলিওয়ালার দেশের কয়েক কোটি নিরীহ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসঙ্ঘের একাধিক সহযোগী সংস্থা।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর