চলন্ত বাসেই নাবালিকাকে গণধর্ষণ, নারকীয় ঘটনা বিজেপি শাসিত উত্তরাখণ্ডে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর হাসপাতালের মহিলা  চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদের মধ্যে বাসের মধ্যে নাবালিকাকে চলল গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে  বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ।  দিল্লি থেকে  উত্তরাখণ্ড রোডওয়েজের একটি বাসের মধ্যে চলে গণধর্ষণ । জানা গিয়েছে, গত ১৩ অগস্ট এই নির্যাতনের খবর সামনে আসে  শনিবার। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) একটি দল ওই নাবালিকাকে উদ্ধার করে মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, নির্যাতিতা উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা। দিল্লির বাস টার্মিনাল  থেকে উত্তরাখণ্ড রোডওয়েজ হয়ে দেরাদুনে যাওয়ার পথে বাসের মধ্যে চলে গণধর্ষণ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নাবালিকার মানসিক অবস্থা ভালো নেই।   চলছে চিকিৎসা। ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের চলছে জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর, ১১ অগাস্ট রবিবার  নির্যাতিতাকে বাড়ি থেকে বের করে দেয় বোন ।  এরপর সে দিল্লি হয়ে দেরাদুনে যাওয়ার জন্য বাসে ওঠে। আর তখনই রাত ২.৩০ নাগাদ নির্যাতিকাকে  বাসের মধ্যে একা পেয়ে পাঁচ জন যুবক গণধর্ষণ করে। এই নারকীয় ঘটনার পর তাকে বাস থেকে নামিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। শনিবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) একটি দল তাঁকে কোতোয়ালি প্যাটেল নগর থেকে উদ্ধার করে । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ