১২ জ্যোতির্লিঙ্গের সাথেই জড়িয়ে ১২ রাশি! আপনার রাশির শিবলিঙ্গ কোনটি জেনে নিন

Share:

ইন্দ্রজি‍ৎ রায়:  হিন্দুদের কাছে ভগবান মহাদেবের পুজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিবলিঙ্গের পুজো করলে মানব জীবনের বিভিন্ন সমস্যা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি আসে। সারা ভারত জুড়ে ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যা ১২টি রাশির সঙ্গে জড়িত। এই প্রতিবেদনে আমরা জানব কীভাবে আপনার রাশির ভিত্তিতে উপযুক্ত শিবলিঙ্গের পুজো করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

জ্যোতির্লিঙ্গ এবং রাশির সম্পর্ক

জ্যোতির্লিঙ্গ এবং রাশির মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। শাস্ত্র অনুযায়ী, যেহেতু মহাদেব আদি ও অনন্ত, তাই মহাদেবের প্রতাপ থেকেই এই রাশি ও নক্ষত্রের উৎপত্তি। অর্থাৎ এই ১২টি রাশির অধিপতি আসলে স্বয়ং শিবশম্ভু। তাই আমরা যদি আমাদের রাশি অনুসারে ১২ জ্যোতির্লিঙ্গের পূজা করি, তাহলে দ্রুত এবং অধিক পুণ্য লাভ হয়।

মেষ রাশি এবং রামেশ্বর জ্যোতির্লিঙ্গ

মেষ রাশি সূর্যের উচ্চ রাশি এবং এটি সৌর মাসের প্রথম মাস। মেষ রাশির সঙ্গে সম্পর্কিত জ্যোতির্লিঙ্গ হল রামেশ্বরম, যা তামিলনাড়ুর রামনাথপুরে অবস্থিত। রামেশ্বরের পূজা করলে দাম্পত্য জীবনে প্রেম ও স্নেহ বজায় থাকে।

  • মন্ত্র: হ্র ওঁম নমঃ শিবায়

বৃষ রাশি এবং সোমনাথ জ্যোতির্লিঙ্গ

বৃষ রাশি চাঁদের রাশি। তাই সোমনাথ জ্যোতির্লিঙ্গই হল আরাধ্য দেবতা। সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত এবং এটি পৃথিবীর প্রথম ও প্রাচীন জ্যোতির্লিঙ্গ হিসেবে বিবেচিত। বৃষ রাশির জাতকদের জন্য সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করা এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায়

মিথুন রাশি এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ

মিথুন রাশির সঙ্গে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের সম্পর্ক রয়েছে, যা গুজরাটের দ্বারকা এলাকায় অবস্থিত। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পূজা করলে জাতকদের জন্য বিশেষ লাভ হয়।

  • মন্ত্র: ওঁম নমঃ ভাগবতে রুদ্রায়

কর্কট রাশি এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ

কর্কট রাশি চাঁদের রাশি এবং এটি বৃহস্পতির উচ্চ স্থান। এই রাশির আরাধ্য ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের পূজা করলে আয়ু, জ্ঞান এবং সৌভাগ্য লাভ হয়।

  • মন্ত্র: ওঁম হঃ জুস

সিংহ রাশি এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ

সিংহ রাশির জাতকদের জন্য ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পূজা করা উচিত। এই জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজী জেলায় অবস্থিত, এই পূজা পাপের নাশ করে।

  • মন্ত্র: ওঁম ত্রয়ম্বকম যাজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম

কন্যা রাশি এবং মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ

কন্যা রাশির জাতকদের জন্য মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যা আন্ধ্রপ্রদেশে অবস্থিত, পূজা করা উচিত। এই পূজা করলে বুদ্ধি ও ভাষা জ্ঞান বৃদ্ধি হয়, আসে সমৃদ্ধি।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায় নমো মাল্লিকার্জুনায়

তুলা রাশি এবং মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ

তুলা রাশি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে সম্পর্কিত, যা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। এখানে পূজা করলে ন্যায় এবং জ্ঞান লাভ হয়। অকাল মৃত্যুর ভয় থেকেও রক্ষা পাওয়া যায়।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায়

বৃশ্চিক রাশি এবং বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ

বৃশ্চিক রাশির জাতকদের ঝাড়খণ্ডে অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পূজা করা উচিত। এই পূজা করলে শারীরিক ও মানসিক রোগের নিরাময় হয়। সুস্বাস্থ্যের অধিকারি হওয়া যায়।

  • মন্ত্র: ওঁম ত্রয়ম্বকম যাজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম কুরুবা মিব বন্দনাৎ

ধনু রাশি এবং কাশি বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ

ধনু রাশির জাতকদের জন্য পূন্যভূমি বারাণসীতে অবস্থিত কাশি বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গকে পূজা করা উচিত। এখানে পুজো দিলে পাপ ও আত্মার মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায় নমো বিশ্বনাথায়

মকর রাশি এবং ভীমাশংকর জ্যোতির্লিঙ্গ

মহারাষ্ট্রে অবস্থিত ভীমাশংকর জ্যোতির্লিঙ্গ, মকর রাশির জাতকদের জন্য পূজা উপাসনা উপযুক্ত। এটি মঙ্গল গ্রহের উচ্চ স্থান।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায়

কুম্ভ রাশি এবং কেদারনাথ জ্যোতির্লিঙ্গ

কুম্ভ রাশির জাতকদের জন্য উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ জ্যোতির্লিঙ্গকে পূজা করা উচিত। এই পুজো রাহু এবং শনি গ্রহের প্রভাবকে নিয়ন্ত্রন করে।

  • মন্ত্র: ওঁম নমঃ শিবায়

মীন রাশি এবং ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ

মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো মীন রাশির জাতকদের জন্য উপযুক্ত। এটি শুক্রের উচ্চ স্থান। এই পুজো করলে চাকরি ও ব্যাবসায় উন্নতি সম্ভব।

  • মন্ত্র: ওঁম তত্পুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত

১২টি জ্যোতির্লিঙ্গ এবং ১২টি রাশির সম্পর্ক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এই জ্যোতির্লিঙ্গগুলির পূজা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্যাগুলি দূর করতে পারি এবং সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারি।

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড