আর জি কর কেন্দ্রীয় বাহিনীময়, তবুও চলছে ডাক্তারদের কর্মবিরতি

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম(Supreme Court) নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আর জি কর হাসপাতালের(R G Kar Medical College and Hospital) আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা(Junior doctors still are in Strike)। বৃহস্পতিবার রাতেও তাঁরা জানিয়ে দিয়েছেন, কর্মবিরতি চলবে। তাঁরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। আর জি করের পাশাপাশি বাংলার সব মেডিকেল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। তবে নন-এমার্জেন্সি বিভাগে কর্মবিরতি তাঁরা চালিয়ে যাবেন। আর এই সিদ্ধান্তে একদিকে যেমন রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ক্ষোভ জমছে তেমনি, প্রশ্ন উঠছে সুপ্রিম নির্দেশের পরেও তা অমান্য করা কী আদালত অবমাননার(Contempt of Court) দায়ে অভিযুক্ত হবে না?

আরও পড়ুন, বাংলার ৭৫ হাজার কৃষককে কৃষির যন্ত্র দেবে রাজ্য সরকার, খরচ হবে ২৫০ কোটি

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতি চালিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে মুখ্যমন্ত্রীর এবং স্বাস্থ্য সচিবের তরফে ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। একই আর্জি শোনা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গলাতেও। আবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ড নিয়ে মামলার জেরে পর পর ২বার শোনা গিয়েছে চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি। তারমধ্যে গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। চিকিৎসকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তাই চিকিৎসকেরা যেন আন্দোলন প্রত্যাহার করে নেন। কিন্তু সেই আর্জিতে কান দিচ্ছেন না জুনিয়র চিকিৎসককেরা। আর এখানেই প্রশ্ন উঠছে, সত্যিই কী জুনিয়ার ডাক্তাররা এই একবগা মনোভাব বা সিদ্ধান্ত নিচ্ছেন? নাকি তাঁদের ওপর এই সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিচ্ছে? জুনিয়র ডাক্তারদের উলুখাগড়া বানিয়ে রাজ্যের বিরুদ্ধে কেই কী রাজনৈতিক ষড়যন্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে? নাহলে এটা কেন কেউ বুঝতে চাইছেন না, সুপ্রিম নির্দেশের পরে তা না মানা আদালত অবমাননার পর্যায়ে পড়ে যায়! দাবি আইনজীবীদের একাংশের।  

আরও পড়ুন, ২১শে জুলাইয়ের পরে ২৮ অগস্ট, ফের একমঞ্চে দেখা মিলবে মমতা-অভিষেকের

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল থেকেই আর জি করে মোতায়েন করা হয়েছে ১৮৫ জন CISF জওয়ানকে। আপাতত পুলিশকে সহায়তা করবেন বাহিনীর জওয়ানরা। আগামী ৭ দিন তাঁরা হাসপাতালের Duty Pattern পর্যবেক্ষণ করবেন। কারণ এ ধরনের ডিউটির অভিজ্ঞতা এই বাহিনীর নেই। প্রাথমিক ভাবে মোট ১৮৫ জন CISF জওয়ানকে হাসপাতালের বিভিন্ন জায়গায় ৩টি শিফটে মোতায়েন করা হচ্ছে। এই দলে প্রায় ২০ জন মহিলা জওয়ানও রয়েছেন। মহিলা হস্টেল এবং ওপিডি-তে তাঁদের মোতায়েন করা হয়েছে। মহিলারা যেখানে নাইট ডিউটি করবেন, সেখানেও তাঁরা থাকবেন। যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এই ব্যবস্থা সাময়িক। এতে নিরাপত্তা-সমস্যার পাকাপাকি সমাধান হবে না। ১২ একর জমিতে বিভিন্ন মাপের ৩৩টি বিল্ডিং নিয়ে তৈরি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল। সবক’টি ডিপার্টমেন্ট ও হস্টেলে CISF থাকছে। এ ছাড়াও হাসপাতালের ৩টি মূল গেটেও মোতায়েন থাকছেন বাহিনীর জওয়ানরা। ৩ শিফটে কাজ করবে ক্যুইক রেসপন্স টিম। ওপিডি-ইমার্জেন্সি বিল্ডিংয়ে প্রতি শিফটে ছ’জন জ‌ওয়ান থাকবেন। অক্সিজেন প্লান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম থাকা ঘরও চলে গিয়েছে বাহিনীর নজরদারিতে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?