কামরার নীচ থেকে বেরাচ্ছে ধোঁয়া, হাওড়া- তারকেশ্বরগামী লোকালে ছড়িয়েছে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। শনিবার আচমকাই  হাওড়া থেকে তারকেশ্বরগামী লোকালে  লেগে যায় আগুন। ওই ট্রেনের একটি কামরার নীচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে  শুরু করে।  এদিন কামারকুণ্ডু স্টেশনে ট্রেন থামতেই যাত্রীদের নজরে পড়ে আগুন। তা দেখার পরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তৎক্ষণাৎ আগুন লাগার খবর ট্রেনের চালক জানায় যাত্রীরা। এরপরেই ঘটনাস্থলে আসে রেলের কর্মী এবং ইঞ্জিনিয়াররা । শুরু হয় মেরামতের কাজ। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী করে ট্রেনের মধ্যে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, শনিবার সকাল ৯ টা নাগাদ হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে কামারকুণ্ডু স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন। আর সেইসময় কামরার নীচ থেকে দেখা যায় ধোঁয়া। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সময় ধরে  কামারকুণ্ডু স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। তবে বারবার ট্রেনে একের পর এক ঘটনার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিনের এই ঘটনা প্রসঙ্গে এখন পর্যন্ত রেলের তরফে কোন মন্তব্য করা হয়নি ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে