বনধ মোকাবিলায় অতিরিক্ত বাস চালাবে পরিবহন দফতর , চালু হল কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ডাক বাংলা বনধ বুধবার রাজ্য জুড়ে কার্যকর হবে না, একথা জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার রাজ্যের পরিবহন দফতর থেকে এল বিজ্ঞপ্তি। সেখানে  উল্লেখ করা হয়েছে একাধিক বিষয়। বিজ্ঞপ্তি মারফত জানান হয়েছে, ‘ ২৮ অগস্ট বাংলা বনধ রাজ্যে কার্যকর হবে না। ওই দিন আমজনতার সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত বাস চালাবে পরিবহন দফতর । সাধারণ দিনের মত বুধবার স্বাভাবিক থাকবে বাস এবং ফেরি পরিষেবা।‘ অন্যদিকে বাংলা বনধ রুখতে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

 একনজরে দেখে নিন কন্ট্রোল রুমের নম্বর

 Director Transport – (033) 2442 0278

CTC Control

03322481732

8697733391

8697733392

CSTC Control

03322360462/03322360463

অন্যদিকে, বাংলা বনধের দিন রাজ্য কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ,  সরকারি কর্মীদের কেউ যদি বুধবার অনুপস্থিত থাকেন তাহলে তাঁকে শোকজ করা হবে। শুধু তাই নয় কাটা হবে বেতন। উল্লেখ্য, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷  আর সেই বনধকে  নস্যাৎ করে দিয়েছে রাজ্য সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার স্বাভাবিক থাকবে সমস্ত পরিষেবা।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক