ইরানে প্রথমবারের মত নারী মুখপাত্র হলেন মোহাজেরানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানে এবার প্রথমবারের মত নারী মুখপাত্র নিয়োগ করা হয়েছে। বুধবার (২৮ অগাস্ট) দেশটির প্রেসিডন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে এক নারীকে নিয়োগ করেছেন। এই নারীর নাম হল ফাতেমেহ মোহাজেরানি। বয়স ৫৪ বছর। তিনি এবার থেকে দেশটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্মগ্রহণ করেছিলেন ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেটও করেছেন তিনি। শুধু তাই নয় ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে দেশটিতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান ছিলেন ফাতেমেহ। ২০১৭ সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হয়েছিলেন।

দেশটির প্রেসিডন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন জনকে ভিন্ন ভিন্ন দায়িত্ব তুলে দেওয়া হয়। চলতি মাসের গত সপ্তাহে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হয়েছেন শিনা আনসারি। শুধু তাই নয়, পেজেশকিয়ানের মন্ত্রিসভায় ইরানের দ্বিতীয় মহিলা মন্ত্রী ফারজানেহ সাদেক মালভাজার্ডকে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সাদেক স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান