জেনে নিন গণেশ পুজোয় তুলসি পাতা ব্যবহার করা যায় না কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গণেশ হল বিঘ্নহর্তা। কারণ ভক্তের জীবন থেকে সব বাধাকে দূর করেন তিনি। ভিন্ন ভিন্ন নামে পরিচিত দেবতা গণেশ। কখনো তাঁকে সিদ্ধিদাতা বলা হয়, আবার কখনো তাঁকে বিঘ্নহর্তা বলা হয়। এছাড়াও বক্রতুন্ড, একদন্ত, সিদ্ধি বিনায়ক,গজানন, ধ্রুম্রকেতু সহ একাধিক নামে ডাকা হয়। আপনি কী জানেন কোন জিনিস গণেশ পুজোয় ব্যবহার করা হয় না ? তা হল তুলসি পাতা। ভগবান বিষ্ণু থেকে শুরু করে  রাম ও কৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হলেও গণেশ পুজোয় তুলসির ব্যবহার করা যায় না। জানেন কোন কারণে তুলসীকে এত অপছন্দ করেন গণেশ।

পুরাণ মতে,একবার গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন। সেইসময় গণেশের গায়ে ছিল রত্নাহার ।গলায় ছিল পারিজাত ফুল-সহ স্বর্ণ-মণি রত্নের একাধিক মালা। কোমরে ছিল কোমল রেশমের পীতাম্বর। সারা শরীরে চন্দনের প্রলেপ। গণেশ যখন ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিল তখন তাঁকে দেখতে অপূর্ব লাগছিল। এইসময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন ধর্মাত্মজের কন্যা তুলসী। তপস্যারত মগ্ন গণেশকে দেখে প্রেমে পড়ে যান তুলসী। এরপর বিবাহের ইচ্ছে প্রকাশ করেন গণেশকে দেখে।

তাই সাহস দেখিয়ে গণেশের ধ্যান ভঙ্গ করেন তুলসি।এইভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ। তুলসী তাঁর মনের কথা জানায় গণেশকে। কিন্তু গণেশ নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেয়। শুধু তাই নয় তুলসির দেওয়া বিবাহের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি।

এতে ভয়ানক রেগে যায় তুলসি।গণেশের আসল পরিচয় না জেনেই তাঁকে ভুল করে অভিশাপ দিয়ে ফেলে তুলসি।গণেশকে তুলসি অভিশাপ দিয়েছিলেন যে,‘গণেশের একটি নয়, বরং গণেশের দুটি বিবাহ হবে।’

এতে রেগে যায় গণেশ। রেগে গিয়ে তুলসিকে অভিশাপ দেয় তাঁর বিয়ে একজন রাক্ষসের সঙ্গে হবে। এরপর গণেশের আসল পরিচয় জানতে পারেন তুলসি। এরপর গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তুলসী। গণেশ শেষে ক্ষমা করেছিলেন তুলসিকে। তার পরই গণেশ জানান যে, তাঁর বিবাহ জলন্ধর নামক অসুরের সঙ্গে হবে। এটা খন্ডানো যাবে না। কিন্তু সে বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় হওয়ায় তাঁকে সবাই সম্মান করবে। সেই থেকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ হল তুলসি গাছ। বিশ্বাস করা হয় , তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক