রাজ্য বিদ্যুৎপর্ষদে প্রচুর নিয়োগ, বেতন ১ লক্ষ টাকার বেশি

যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। এবার মোটা বেতনে প্রচুর ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSETCL)

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। এবার মোটা বেতনে প্রচুর ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSETCL)। পাশাপাশি জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদেও হবে নিয়োগ। মাসিক বেতন এক লক্ষ টাকার বেশি। ফলে আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। অনলাইনেই আবেদন করতে হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪১৪, এরমধ্যে ১৪ জনকে নেওয়া হবে জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদে। আর আবেদনের শেষ তারিখ হল ২০২২ সালের ১৫ জানুয়ারি। আসুন জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি-সহ বেতনক্রম।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স–

ইচ্ছুক চাকরিপ্রার্থীকে নুন্যতম স্নাতক হতে হবে। সেই সঙ্গে আরও কিছু যোগ্যতা প্রয়োজন। এই ব্যাপারে রাজ্য বিদ্যুৎ পর্যদের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদের জন্য যে কোনও শাখায় স্নাতকের পাশাপাশি মেটিরিয়াল ম্য়ানেজমেন্ট/ লজিস্টিক ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ বিজনেজ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নুন্যতম যোগ্যতা হল যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা।

১৪টি জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদে বেতন ৩৭,৪০০ টাকা থেকে ১,০৮,২০০ টাকা। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে বেতন মিলবে ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬৭,০০ টাকা। এই পদের জন্য ৪০০ জনকে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি–

www.wbsetcl.in এই ওয়েবসাইটে গিয়ে Career অপশনে ক্লিক করুন।
এরপর Click here to apply online অপশনে ক্লিক করুন।
এরপর সমস্ত ফর্ম পূরণ করতে হবে।
এরপর প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে।
সমস্ত ক্যাটাগরি পূরণ করার পর সাবমিট বাটন ক্লিক করুন। এবং আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়