পুলিশ দিবস উপলক্ষে বিশেষ অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুলিশ দিবস উপলক্ষে বিশেষ অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার।পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ সর্বদা পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের অবদানকে সম্মান জানাতে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর সরকার ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসাবে ঘোষণা করেছে।তাই ১ সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করা হয় রাজ্যে । মুখ্যমন্ত্রী(CM) বলেছিলেন “সবাই পুলিশকে যাতে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”তাই পুলিশ দিবস অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে।

সেরকমই নদিয়ার শান্তিপুরে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানার ব্যবস্থাপনায় পুলিশ দিবস দিন টিকে উদযাপন করা হল। রবিবার শান্তিপুরের(Shantipur) প্রাণ কেন্দ্র শান্তিপুর ডাকঘর মোড়ে পথ চলতি মানুষদের গাছের চারা, গোলাপ ফুল এবং চকলেট দিয়ে পালন করা হল পুলিশ দিবস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও আইপিএস শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস এবং শান্তিপুর থানার(Shantipur P.S.) একাধিক পুলিশ আধিকারিকরা।

এদিন পথ চলতি মানুষদেরকেই নয়, এলাকার ছাত্রছাত্রী এবং যে সমস্ত মানুষজন এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে বিনা হেলমেটে ঘুরছে তাদেরকে দাঁড় করিয়ে হেলমেট পড়ার বার্তা এবং ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ সম্পর্কে সচেতনতা বার্তা দেন রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা পুলিশের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শান্তিপুরের অধিবাসীরা।

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’