নরওয়ের সমুদ্র উপকূলে ‘রাশিয়ার গুপ্তচর’ তিমির মরদেহ উদ্ধার

তাকে পরীক্ষা-নিরীক্ষা করবে ভেটেরিনারি ইনস্টিটিউট। তিমিটির আনুমানিক বয়স হয়েছিল ১৫ বছর। তবে বেলুগা প্রজাতির তিমি সাধারণত ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরওয়ের উপকূলে বেলুগা প্রজাতির একটি তিমিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিমিটিকে গুপ্তচর হিসেবে রাশিয়া প্রশিক্ষণ দিচ্ছিল বলে সন্দেহ করা হয়। জানা গিয়েছে, ভালদিমির নামের তিমিটির মরদেহ নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকা উপকূলে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। এরপর তিমিটির মরদেহ পরীক্ষা-নিরীক্ষার জন্য কাছের বন্দরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, পাঁচ বছর আগে নরওয়ের সমুদ্র উপকূলে প্রথমবারের মতো তিমিটির উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। ২০১৯ সালের এপ্রিলে ইনগোয়া দ্বীপের কাছে নরওয়ের নৌকার কাছে প্রথম তিমিটিকে দেখা যায়। এলাকাটির অবস্থান মুরমানস্ক থেকে প্রায় ৪১৫ কিলোমিটার দূরে। তখন তিমিটির গায়ে লাগানো ছিল একটি গোপ্রো ক্যামেরা।

যাতে লেখা ছিল, ‘সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট অঞ্চলে বেলুগা প্রজাতির তিমিটিকে দেখামাত্রই উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যা সচরাচর দেখা যায় না। এরপরেই গুজব ছড়ায় যে, এটি গুপ্তচর তিমি। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে। তবে এ ধরনের অভিযোগে রাশিয়া কখনই জবাব দেয়নি। মেরিন মাইন্ড নামের একটি সংগঠন বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল। সূত্রের খবর, গত সপ্তাহান্তে মেরিন মাইন্ড তিমিটির নিথর দেহ খুঁজে পায়। তবে তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এমনকী তিমিটির শরীরে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তিমিটির দেহাবশেষ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঠান্ডা জায়গায় রাখা হয়েছে। আর তাকে পরীক্ষা-নিরীক্ষা করবে ভেটেরিনারি ইনস্টিটিউট। তিমিটির আনুমানিক বয়স হয়েছিল ১৫ বছর। তবে বেলুগা প্রজাতির তিমি সাধারণত ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

তিমিটিকে যখন প্রথম দেখা যায়, তখনই নরওয়ের গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছিল। পরে সংস্থাটি জানায়, রুশ সামরিক বাহিনী তিমিটিকে প্রশিক্ষণ দিতে পারে। কারণ, তিমিটি মানুষের সঙ্গে মিশতে অভ্যস্ত। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের নামেই তিমিটির নামকরণ করা হয়েছিল। নরওয়েতে তিমিটিকে ভালদিমির নামে ডাকা হতো।মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্র্যান্ড বলেছেন, “গতকাল আমি স্বাভাবিকের মতো তার খোঁজ করার সময় হাভালদিকে মৃত অবস্থায় পেয়েছি। আমরা তাকে নির্বিঘ্নে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়ার ২৪ ঘন্টারও বেশি সময় আগে তার বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত হয়েছিলাম।” সামরিক উদ্দেশে ডলফিনসহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার ইতিহাস রয়েছে রাশিয়ার। তেমনই হয়তো ছিল এই তিমিটি।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক