জাতি নিয়ে বিদ্বেষ, নাইজেরিয়ার সেরা সুন্দরী হলেন বিতর্কিত শিদিম্মা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই দক্ষিণ আফ্রিকার সুন্দরী প্রতিযোগিতায় একজনের জাতীয়তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে আর কেউ নয়, ২৩ বছর বয়সী শিদিম্মা আদেতশিনা। বিতর্কের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিল শিদিম্মা। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রত্যাখ্যাত হলেও নাইজেরিয়ার সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন শিদিম্মা।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করবেন শিদিম্মা। শনিবার (৩১ অগাস্ট)মিস ইউনিভার্স নাইজেরিয়া হিসেবে নাম ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন তিনি।এই নিয়ে নিজের আবেগ অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি। এই নিয়ে শিদিম্মা জানান, ‘ তাঁর কাছে এই মুকুট শুধু সৌন্দর্যের জন্য নয়, এই মুকুট হল একতার আহ্বান।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সৌন্দর্য প্রতিযোগিতাকে ঘিরে বেশ কিছুদিন ধরে আলোচনার মূল কেন্দ্রে ছিল শিদিম্মা। কেননা সুন্দরী প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে উত্তীর্ণ হওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার কিছু মানুষ তাঁর সমালোচনা করেছিল। সুন্দরী প্রতিযোগিতায় তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

শিদিম্মার মা মোজাম্বিক বংশোদ্ভুত, অন্যদিকে তাঁর বাবা হলেন একজন নাইজেরিয়ান। এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে নিজের নাম তুলে নেন শিদিম্মা।

যদিও একাধিক সাক্ষাৎকারে শিদিম্মা জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে জন্মগ্রহণ করেছেন। এই শহরটি হল জোহানেসবার্গের কাছের একটি শহর এবং তিনি বড় হয়ে উঠেছেন কেপ টাউনে।

শিদিম্মার জাতি নিয়ে বিতর্কে জড়ানোর পর,একপ্রকার তিনি আশাই ছেড়ে দিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কিনা এই নিয়ে। তবে পুরো ঘটনা শোনার পর মিস ইউনিভার্স নাইজেরিয়ার আয়োজকেরা তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এই নিয়ে নাইজেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শিদিম্মা তাঁর বাবার দেশ অর্থাৎ নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করতে পারবেন। অতএব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর কোন বাধা নেই।’

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক