বন্যা নিয়ন্ত্রণে নেই কোনও ভূমিকা, ৩০ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল উত্তর কোরিয়া

বন্যা নিয়ন্ত্রণে ব্যার্থ হওয়ার দরুণ গত মাসের শেষের দিকে ২০-৩০ জন সরকারি ক্যাডারকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয়েছে।এছাড়াও চাগাং প্রদেশ থেকে কিম তাঁর দলের সেক্রেটারিকেও বরখাস্ত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক ধরেই উত্তর কোরিয়া বাণভাসি। বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত। আর এই পরিস্থিতিতে কয়েকজন সরকারী কর্মকর্তা কোনও উদ্যোগ না নেওয়ার কারণে তাঁদের চরম শাস্তি দিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্যে বেশ কয়েকটি সরকারি ও দলীয় কর্মীদের মৃত্যুদণ্ড দিয়েছে কিম জং উন। কারণ তাঁদের ব্যর্থতার কারণে দেশজুড়ে মৃত্যুর লাইন লেগেছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা প্রায় ২০ থেকে ৩০। ইয়ালু নদীর বন্যার পর কিম একটি জরুরি বৈঠক করেছেন। আর এই বৈঠকেই ৩০ জন সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়াও চাগাং প্রদেশ থেকে কিম তাঁর দলের সেক্রেটারিকেও বরখাস্ত করেছেন। একজন সরকারী কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বন্যা নিয়ন্ত্রণে ব্যার্থ হওয়ার দরুণ গত মাসের শেষের দিকে ২০-৩০ জন সরকারি ক্যাডারকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয়েছে।এছাড়াও চাগাং প্রদেশ থেকে কিম তাঁর দলের সেক্রেটারিকেও বরখাস্ত করেছেন। এবং তাঁকে আটক করেছেন।’

এই ঘটনায় উত্তর কোরিয়ার প্রাক্তন কূটনৈতিক জানিয়েছেন, ‘সাম্প্রতিক খুবই দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া, তবুও সরকারি কর্মীরা এই ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা নেয়নি। নিজেদের ঘাড়ে দোষ যাতে না পড়ে তাই সুরক্ষার বিষয়ে কেউ উৎসাহও দেখায় নি। তাই তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছিল। যেখানে প্রায় ৪,০০০ টি বাড়ি বন্যার জলে ভেসে গিয়েছে। উত্তর কোরিয়ান নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে প্লাবিত এলাকা পরিদর্শনের পর তিনি সরকারি কর্মীদের দায়ী করেছেন এবং এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক