আসর বসার আগেই বদলে গেল আইএসএলের একাধিক নিয়ম  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। আর সেই খেলার শুরুর আগেই বদলে গেল নিয়ম । এবার ইন্ডিয়ান সুপার লিগেও চালু হচ্ছে ক্রিকেটের মত  কনকাশন সাব । এছাড়াও থাকছে একাধিক নিয়ম।

একনজরে দেখে নিন আইএসএলের নয়া নিয়ম –

প্রথমত, এবার থেকে খেলার সময় কোন ফুটবলার  মাথায় লাগার কারণে খেলতে না পারলে তাঁকে বদল করা যাবে। অর্থাৎ যাকে বলা হয় কনকাশন সাব ।

দ্বিতীয়ত, প্রতিটি দলকে সহকারী কোচ হিসাবে রাখতে হবে ভারতীয় ফুটবলারকে। যার রয়েছে এএফসি প্রো লাইসেন্স।

তৃতীয়ত, আইএসএলের ম্যাচে যদি কোন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয় এবং তাঁর দল যদি মনে করে সেটা ভুল। তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে গিয়ে লাল কার্ড যেন বাতিল করা হয় সেই নিয়ে আবেদন করতে পারবে দল ।

চতুর্থত, প্রতিটি দলকে  অনূর্ধ্ব-২৩ তিন জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে আইএসএল  ২০২৪-২৫  । প্রথম ম্যাচ খেলবে  মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান। আর সেই ম্যাচ থেকেই কার্যকর হতে চলেছে আইএসএলের নয়া নিয়ম।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের