‘ভালোবেসে’ জ্যাকব জুমার মেয়ে বিয়ে করছেন এক বহুগামী রাজাকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নোমসেবো জুমা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমারের মেয়ে। বয়স ২১ বছর। তিনি (নোমসেবো জুমা)‘ভালোবেসে’ বিয়ে করছেন এক রাজাকে, যার বয়স ৫৬ বছর। ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতিকেই মনের মানুষ হিসেবে বেছে নিয়েছে নোমসেবো। এই নিয়ে ইসোয়াতিনির এক মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বাগদান চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। আট দিনব্যাপী একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষে এই ঘোষণা করা হয়।

তবে এই বিয়েতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন, ইসোয়াতিনির মুখপাত্র আলফিয়াস নক্সুমালো।এদিকে ৫৬ বছর বয়সী রাজা তৃতীয় মাসওয়াতির এখনও পর্যন্ত ১১ জন স্ত্রী রয়েছে। আনুষ্ঠানীকভাবে তিনি মোট ১৫ টি বিয়ে করেছেন।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইসোয়াতিনির মুখপাত্র জানিয়েছেন, ‘ভালোবাসা অন্ধ। ভালোবাসা কিছু দেখে না, বয়স গোনে না। দুজন মানুষের মধ্যে পবিত্র ভালোবাসা হয়।’

বয়সের বিস্তর ফারাক নিয়ে তিনি আরও জানান, ‘ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে, যাঁদের একজনের বয়স ১০০ বছর, আরেকজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি।’

নোমসেবো জুমার বাবা জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ও রাজা তৃতীয় মাসওয়াতি আগে থেকেই বৈবাহিক সূত্রে আত্মীয় হন। এদিকে ইসোয়াতিনিতে ৩৮ বছর ধরে সিংহাসনে রয়েছেন রাজা তৃতীয় মাসওয়াতি।

যদিও এর আগে বহুবার রাজা তৃতীয় মাসওয়ার বহুবিবাহ, বহুস্ত্রী ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে সমালোচনা হয়েছে। সমালোচকেরা বলেন, রাজার বিলাসবহুল জীবন অথচ দেশটির বেশির ভাগ মানুষ দারিদ্রতায় ভুগছেন। তাঁদের দিকে নজর দেয় না কেউ।

উল্লেখ্য, ইসোয়াতিনির প্রায় পুরোটাই ঘিরে আছে দক্ষিণ আফ্রিকা। ইসোয়াতিনি হল বর্তমান নাম, দেশটির পূর্ব নাম হল সোয়াজিল্যান্ড। জনসংখ্যা প্রায় ১১ লক্ষ ছুইঁছুঁই। তবে দেশটিতে যেমন দারিদ্রতা রয়েছে তেমনই রয়েছে এইচআইভি/এইডস সংক্রমণ। এখানে সংক্রমণের (এইচআইভি/এইডস) হার মারাত্মক। তবে ইসোয়াতিনি ও দক্ষিণ আফ্রিকার জুলু রাজতন্ত্রের মধ্যে শক্তিশালী ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। এবার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমারের মেয়ে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ৫৬ বছর বয়সী রাজা তৃতীয় মাসওয়াতিকে।

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন