চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৫ বছর বাদে কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা স্বীকার পাক সেনা প্রধানের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কথায় বলে, হাজারো মিথ্যা দিয়ে কখনও সত্য ধামাচাপা দেওয়া যায় না। একদিন না একদিন আসল সত্য বেরিয়েই পড়বে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরে আসল সত্যিটা অবশেষে স্বীকার করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির। কার্গিল যুদ্ধে যে পাকিস্তানি সেনারা জড়িয়ে পড়েছিল এবং ভারতীয় সেনার হাতে অসংখ্য পাকিস্তানি সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন, সেই ধ্রুব সত্যিটা তিনি স্বীকার করেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষা দিববস উপলক্ষে রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির বলেন, ‘পাকিস্তানবাসী যথেষ্ট সাহসী এবং শক্তিশালী। কীভাবে স্বাধীনতা ধরে রাখতে হয়, তা জানে। ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়ে বহু পাকিস্তানি নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে এবং ইসলাম ধর্মকে রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন।’

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে জড়ানোর কথা এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তানের শাসক ও সেনাবাহিনী। বরং কার্গিলের লড়াইকে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের সংগ্রাম হিসাবেই আখ্যা দিয়েছিল।  ১৯৯৯ সালে লাদাখ সংলগ্ন কার্গিলে টানা তিন মাস পাকিস্তানি সেনার সঙ্গে লড়াই চালিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। তেরঙ্গা পতাকা উঁচুতে তুলে রাখার লক্ষ্যে আত্মবলিদান দিয়েছিলেন ভারতীয় সেনার ৫৪৫ জন আধিকারিক ও জওয়ান। যদিও পাকিস্তানের কত সেনা জওয়ান প্রাণ হারিয়েছিল, তা জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ