দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেজ, স্পেনে খুঁজছেন আশ্রয়

ভেনেজুয়েলায় গঞ্জালেজের প্রস্থান হল ২৮ জুলাই দেশটির নির্বাচনের পর সর্বশেষ রাজনৈতিক উন্নয়ন। তবে মাদুরো জেতার পর বিশ্বব্যাপী গণতন্ত্র ভেনিজুয়েলা সরকারের ভোট পরিচালনার সমালোচনা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ ছাড়লেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ। যিনি গত জুলাইয়ে নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়েছিলেন। বিরোধী প্রার্থী গঞ্জালেজ (৭৫) এবার ভেনেজুয়েলা ছাড়লেন। তাঁর গন্তব্য এবার স্পেন। বিষয়টি শনিবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট রুদ্রিগেজ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, এডমান্ডো গঞ্জালেজ গতকাল রাতে দেশ ছেড়েছেন। তিনি স্পেনে আশ্রয় চেয়েছেন। আসলে নির্বাচনের ফলাফল নিয়েই বিরোধ দেখা দিয়েছে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ মাদুরোকে জয়ী ঘোষণা করায় বিরোধীরা এই ফলাফল মানতে নারাজ ছিলেন। কারণ তাঁদের দাবিতে নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজকে জয়ী হয়েছেন। ভেনেজুয়েলায় গঞ্জালেজের প্রস্থান হল ২৮ জুলাই দেশটির নির্বাচনের পর সর্বশেষ রাজনৈতিক উন্নয়ন। তবে মাদুরো জেতার পর বিশ্বব্যাপী গণতন্ত্র ভেনিজুয়েলা সরকারের ভোট পরিচালনার সমালোচনা করেছিলেন।

কেন গঞ্জালেজ দেশ ছেড়ে পালিয়েছেন?

ভেনেজুয়েলার বিরোধীরা বলছেন, নির্বাচনে গঞ্জালেজের একটি দুর্দান্ত বিজয় হয়েছে, এবং অনলাইনে ভোটের সংখ্যা অনুযায়ী তিনি জয়ী। এর আগে শনিবার, ভেনেজুয়েলার সরকার দেশে আর্জেন্টিনার স্বার্থের প্রতিনিধিত্বের জন্য ব্রাজিলের অনুমোদন প্রত্যাহার করেছিল। বিতর্কিত নির্বাচনের পর থেকেই বিরোধীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে মাদুরো সরকার। এমনকী সম্প্রতি গঞ্জালেজের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল দেশটির একটি আদালত। তাঁর বিরুদ্ধে উসকানির একাধিক অভিযোগ আনা হয়েছিল।

তাঁর বিরুদ্ধে পাবলিক নথি জাল এবং ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। এরপরেই তিনি দেশ ছাড়েন। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইনস্টাগ্রামে ekti পোস্টে বলেছেন, বেশ কয়েক দিন আগে রাজধানী কারাকাসের স্প্যানিশ দূতাবাসে স্বেচ্ছায় আশ্রয় নেওয়ার পর গঞ্জালেজ দেশ ছেড়েছেন। তিনি কারাকাস থেকে স্প্যানিশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে স্পেনের পৌঁছেছেন। গঞ্জালেজ এত দিন ভেনেজুয়েলায় আত্মগোপনে ছিলেন। তবে তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গঞ্জালেজকে নিরাপদে যেতে দিতে রাজি হয় কারাকাস। এরপরেই তিনি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক