কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন ক্যানসার আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মার্চে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এরপর অবশ্য তাঁকে কোন বিশেষ জনসম্মুখে দেখা যায় নি।বিশেষ কোন উপলক্ষ ছাড়া বাইরে আসতেন না কেট। কয়েক মাস আগে তিনি জানিয়েছিলেন ক্যানসারের চিকিৎসার জন্য লড়াই করছেন তিনি। তবে এবার তিনি সুখবর দিলেন সকলকে। জানালেন, চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন তিনি।

সম্প্রতি কেট মিডলটনের ‘অতি ব্যক্তিগত’ একটি ভিডিও প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। এই ভিডিওতে কেট ক্যানসারের চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কেট জানিয়েছেন, এই বছরটা তাঁর জন্য ‘অবিশ্বাস্য ধরনের’ কঠিন ছিল। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। ক্যানসার হঠাৎ তাঁর জীবনকে বদলে দিয়েছে।’ ক্যানসার মোকাবিলার অভিজ্ঞতার কথাওএ তুলে ধরেছেন তিনি। ভিডিও বার্তায় কেট জানান, ‘এই অভিজ্ঞতা বেশ ভীতিকর আর অপ্রত্যাশিত।’

অবশ্য কেট ক্যনসার থেকে কতটা সুস্থ হয়েছে, কিংবা পুরোটাই সেরে উঠেছে কিনা এই নিয়ে এখনও পর্যন্ত তেমন কিছু বলা হয় নি কেনসিংটন প্রাসাদের তরফে।সাম্প্রতিক ভিডিওতে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ‘এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে’। কেনসিংটন প্রাসাদের তরফে জানানো হয়েছে, কেট ক্যানসারমুক্ত হয়েছে কি না, এমনটা এই পর্যায়ে বলা সম্ভব নয়।

চলতি বছরের অগাস্টে নরফোকে এক ভিডিও বার্তায় কেট জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন।তিনি আরও বলেছিলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে এসে তাঁর পক্ষে এটা বলা সম্ভব নয় যে কেমোথেরাপির চিকিৎসা শেষ করাটা কতটা স্বস্তির বিষয়।’

গত জুলাইয়ে লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দিয়েছিলেন কেট। তার পর থেকে আর তাঁকে দেখা যায় নি।

তবে আশা করা যাচ্ছে কেট এই বছর সামান্য কয়েকটি আয়োজনে যোগ দিতে পারনে। তিনি আগামী নভেম্বরে রিমেম্বারেন্স ডে বা প্রথম বিশ্বযুদ্ধে নিহত সামরিক সদস্যদের স্মরণে পালিত দিবস এবং ডিসেম্বরে বড়দিনের কনসার্টে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে আনুষ্ঠানীকভাবে কিছুই বলা হয় নি কেটের রাজপরিবারের তরফে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ