Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রতি বছর কাজের খতিয়ান পেশ করতে হবে নতুন পুরবোর্ডকে,’ জানালেন ফিরহাদ

'যত বেশি ভোট ততবেশি দায়িত্ব,' পুরভোটের রেজাল্ট দেখে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যত বেশি ভোট ততবেশি দায়িত্ব,’ পুরভোটের রেজাল্ট দেখে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। পুরভোটের ফলাফল নিয়ে সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মানুষ আমাদের দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। এত বড় জয় তৃণমূল কংগ্রেস কলকাতার বুকে কোনওদিন পাইনি। গত বিধানসভার নিরিখে বেশি ভোট পড়েছে কলকাতা পুরসভার ভোটে। তাই দায়িত্ব বাড়ল আমাদের। তৃণমূল কংগ্রেসের অনেক কাউন্সিলর এসেছে, তাদের নিয়ে কাজ করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস পুরবোর্ড গঠন করবে। সেখানে কাজের দায়িত্ব আরও বাড়বে, দায়বদ্ধতা বাড়বে আরও।’

ফিরহাদ হাকিম পরিষেবার ক্ষেত্রে জানিয়েছেন, ‘আমার আগে দায়িত্ব পুরানো কাজ গুলি শেষ করা। তারপরেই লক্ষ্য করোনা মোকাবিলা। করোনামুক্ত শহর হবে কলকাতা এটাই আমার টার্গেট। আপনারা দেখেছেন ভ্যাকসিন দেওয়াতে কতটা এগিয়ে কলকাতা পুরসভা। দ্বিতীয় ডোজেও ১০৯ শতাংশ টিকা দেওয়া হয়েছে। তাই ভ্যাকসিনেশন বাড়াতে হবে। আর সেটাই হবে আমাদের লক্ষ্য। ড্রেনেজ সিস্টেমের উপর কাজ করতে হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০০ টি পাম্প লাগানো হবে, কলকাতায় জলযন্ত্রণা থেকে মুক্তি দেব। পরিবেশের উপর জোর দেব। দূষণ কমানো মূল লক্ষ্য কলকাতা এলাকায়। বিশেষ করে শীতকাল ও গ্রীষ্মের শুরুতে কার্বনের কণা গুলিকে বাতাস থেকে মুক্ত করতে হবে। এছাড়াও স্বচ্ছ প্রশাসন, পানীয় জল সমস্যার সমাধান করতে হবে। যে বোর্ডই আসুক প্রত্যেক বোর্ডকেই বছরে একবার করে কাজের খতিয়ান অর্থাৎ রিপোর্ট কার্ড পেশ করতে হবে।’

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন