Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রেমের সম্পর্কের সমাধান খুঁজতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল আহমেদাবাদের এক তরুণী । জীবনে শান্তি খুঁজতে গিয়ে যে প্রতারণা ফাঁদে পা দিয়ে ফেলবেন ভুলেও তা বুঝতে পারেননি।  ফলও হয়েছে মারাত্মক। সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। বর্তমানে প্রেমের সম্পর্কের সমাধান খুঁজতে জ্যোতিষীর কাছে যান অনেকেই। জানতে চান তাঁদের ভবিষ্যৎ। সেই তথ্য জানতে গিয়েই মানসিক নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এক মহিলা।  

জানা গিয়েছে সম্পর্ক ঠিক করে দেওয়ার নাম করে প্রতারকরা প্রথমে  মহিলার আস্থা অর্জন করে। তারপর তাঁকে  একটি নগ্ন ভিডিও কলে আসার জন্য বাধ্য করে। তারপর সেই ভিডিও দেখিয়ে  ব্ল্যাকমেল করে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অভিযুক্তরা একইভাবে আরও বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে ৪০ থেকে ৪২ লক্ষ টাকা নিয়েছে বলেই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে,  নির্যাতনের শিকার হওয়া ওই মহিলা,  ‘অ্যাস্ট্রলজার পূজা কিন্নর মা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করেছিল। এই অ্যাকাউন্টটি জ্যোতিষশাস্ত্র এবং এবং ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান করে দেয় বলে দাবি করত।  ওই তরুণী তাঁর  প্রেমের সমস্যার সমাধান খুঁজতে অভিযুক্তের  সঙ্গে কথা বলতে শুরু করে। প্রথমে, অভিযুক্ত তার বিশ্বাস অর্জনের জন্য সাধারণ কথাবার্তা বলে এবং পরে একটি বিশেষ আচার পালনের পরামর্শ দেয়। সেই  প্রথার নামে অভিযুক্ত  মহিলার  কাছে তার নিজের ছবি চায়। এরপর সে ছবিগুলো আপত্তিকর ভাবে তৈরি হয়ে তা  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ধীরে ধীরে অভিযুক্তরা মহিলার উপর চাপ বাড়াতে থাকে এবং  ভিডিও কল করতে বলে।  ফোন চলাকালীন তাকে জোর করে বিবস্ত্র করা হয়। অভিযুক্ত ব্যক্তি পুরো ঘটনাটি স্ক্রিন-রেকর্ড করে। পরে, তারা এই রেকর্ডিংটি ব্যবহার করে মহিলাটিকে ব্ল্যাকমেল করে এবং তার কাছ থেকে টাকা দাবি করে।  

জানা গিয়েছে মানহানির ভয়ে মহিলাটি অভিযুক্তকে ১ লক্ষ ৪৩ হাজার  টাকা টাকা দেন। কিন্তু তার পরেও টাকার দাবি ক্রমাগত বাড়তে থাকলে তিনি সাহস করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মামলার তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন পুলিশ গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়।  তারপরেই বিকানের থেকে অভিযুক্ত রজনীশ ভার্গবকে  গ্রেফতার করা হয়। তার অপর দুই সহযোগী, বিকাশ ভার্গব ও রবি ভার্গব, বর্তমানে পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চলছে।  পুলিশ জানিয়েছে, এই তিনজন অভিযুক্ত একটি   চক্র হিসেবে কাজ করত। প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে, অভিযুক্তরা ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে লোকজনকে টার্গেট করত। তারা নিজেদের ‘জ্যোতিষী’,  বা ‘মা’ হিসেবে পরিচয় দিত, যাতে মানুষ সহজেই তাদের ফাঁদে পা দেয়। অভিযুক্তরা প্রেম, বিয়ে, কর্মজীবন এবং পারিবারিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করত। চক্রটির কৌশল ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তারা প্রথমে মানুষের কাছে গিয়ে তাদের বিশ্বাস অর্জন করত। এরপর ছোটখাটো আচার-অনুষ্ঠান পালনের নামে ৩,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত  দাবি করত। একবার কোনও ব্যক্তি পুরোপুরি ফাঁদে পড়লে, তারা ব্যক্তিগত ছবি ও ভিডিও চেয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করত। 

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে