পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলায় পালাবদল হতেই আমলাস্তরে প্রথম বদলি হল পরিবহণ দফতরের। গণনাপর্ব মিটতেই পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে দেওয়া হল নতুন দায়িত্ব। তাঁকে বাংলার রাজ্যপাল আরএন রবির সচিব পদে বসানো হল। ২০০২ সালের এই আইএএস আধিকারিক এবার যোগ দিচ্ছেন রাজ্যপালের সচিবপদে।

৩ বছরের বেশি সময় ধরে পরিবহণ দফতরের সচিবের পদ সামলাচ্ছিলেন তিনি। ভোটের আগে একাধিক পরিবর্তন করা হলেও এই দফতরে বদল হয়নি।  এ বার ভোট মিটতেই রাজ্যপালের সচিব করা হল সৌমিত্রকে। গত ১২ মার্চ বাংলার নতুন রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন আরএন রবি। জানা যায়, রাজ্যপাল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই সচিব নিয়োগের জন্য অনুরোধ করেছিলেন সরকারকে। সিভি আনন্দ বোস বাংলায় রাজ্যপাল থাকাকালীন আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব করা হয়েছিল। যদিও ওই নিয়োগের কিছু দিনের মধ্যেই নন্দিনীকে আবার ওই পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল।

তৃণমূল সরকারের ধস নামিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এই ধসের পরের দিনেই রাজ্যপালের নতুন সচিব বদলের কথা সামনে এসেছে। 

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়