Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গণ উৎসবে গণতন্ত্রের জয়,’ পুরভোট নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

পুরভোটে জয়ের দিকে এগিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘গণউৎসবে গণতন্ত্রের জয়,’ কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া মমতার। ১৪৪ টি ওয়ার্ডের কলকাতা পুরসভায় সকাল আটটা থেকে ইভিএম খুলতেই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেই কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।’

মঙ্গলবারেই মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কামাখ্যা যাবেন। সেই মুহূর্তেই তিনি জানিয়েছেন, ‘আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা এবং বাংলা আমাদের গর্ব। বিশ্বকে পথ দেখাবে বাংলা। আমরা মাটিতে থেকে কাজ করি তাই আমাদের ল্যান্ডস্লাইড ভিকট্রি হয়েছে। কলকাতা নিরাপদ শহর। এবারে আমরা গ্রাম, সেমি আরবান ও আরবান এলাকার প্রতি আরও বেশি করে নজর দেব।’ এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতা পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৪ আসনে, বিজেপি জিতেছে ৩ আসনে, বাম ২ আসনে, কংগ্রেস ২ আসনে ও অন্যান্য ৩ আসনে এগিয়ে।

 

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন