টানা পাঁচ ম্যাচ! হরমনপ্রীতের জোড়া গোলে হার পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানকে হারিয়ে জয় পেল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে আনলো ভারত। ২-১ গোলে জিতেছে হরমনপ্রীত,অভিষেকরা। ম্যাচের শুরুতেই যদিও পাকিস্তান গোল করে অনেক এগিয়ে যায়। তবে ইচ্ছাশক্তি হারায় নি হরমনপ্রীত সিংয়ের।জোড়া গোল করে ভারতের মাথায় জয়ের মুকুট এনে দিল এই খেলোয়াড়। ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে অভিষেক, বিবেক, রাজকুমাররা।

এক নয় দুই নয় টানা চার ম্যাচে জিতেছে ভারত। একেবারে অবিশ্বাস্য তো বটেই। চার ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে চিনকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় হরমনপ্রীত সিংয়ের দল। তৃতীয় ম্যাচে মালেশিয়াকে ৮-১ এবং চতুর্থ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। ম্যাচে চোট পেয়েছিলেন পাকিস্তানের আবু মাহমুদ। শেষ পর্যন্ত ময়দান ছাড়েন তিনি।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যায় পাকিস্তান। শুরুতে পাকিস্তান ভাল খেললেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারে নি। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাকে আসছিল পাক দল। আর তাতেই ভারতের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল তাঁরা(পাকিস্তান)।

ম্যাচে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে হান্নান শাহিদের পাস থেকে বল পেয়ে যান পাকিস্তানের নাদিম আহমেদ। সেখান থেকে শটে গোল করে দলকে এগিয়ে দেন নাদিম। গোল খেয়ে নিশ্বাস নেয় হরমনপ্রীতরা। বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করল তাঁরা। আর তাতেই কুপোকাত হল প্রতিপক্ষ। পিছিয়ে পড়েও নিজেকে শেষ পর্যন্ত প্রমাণ করল ভারত।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল হরমনপ্রীতের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা বজায় রাখলেন এই তারকা হকি খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে দলকে শুধু সমতায় ফেরালেনই না, দ্বিতীয় গোল করে এগিয়েও দিলেন এই কিবদন্তি।

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত