বামন জয়ন্তীতে জেনে নিন কীভাবে বিষ্ণু রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ বামন জয়ন্তী। অর্থাৎ এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতার ধরাধামে এসেছিল। যখনই অন্যায়- অধর্ম এসে গ্রাস করেছে তখনই স্বংয় বিষ্ণু নানান অবতারে পাপের বিনাশ করেছেন। এখনও পর্যন্ত তিনি মোট নয়বার অবতাররুপে পাপ নাশ করেছেন। এখনও এক অবতার বাকি আছে। মনে করা হয়, কলিযুগে কল্কি অবতারে এসে পাপের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করবেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর বামন অবতার হল পঞ্চম অবতার। জানেন কী বামন অবতারে কীভাবে রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন শ্রীবিষ্ণু। তবে জেনে নিন সেই অজানা কাহিনী।

পুরাণ অনুসারে একবার এক শক্তিশালি রাজা রাজত্ব করতেন। সে ছিল অসুর রাজ বলি। তবে অসুর হলেও অন্যান্য অসুরের মত তিনি অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন প্রজাবৎসল। প্রজাদের নিজ সন্তানের মতই লালন পালন করতেন মহারাজ বলি। পাশাপাশি তিনি ছিলেন দানবীর। তিনি কাউকে ফেরাতেন না এটা ছিল তাঁর অন্যতম গুণ। মনে করা হয় কর্ণের পরেই দানবীর হিসাবে মহারাজ বলির নাম উঠে আসে। তিনি তাঁর বীরত্ব ও তেজের জন্য স্বর্গ, মর্ত্য পাতাল জয় করেছিলেন। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এমনকী অসুর রাজ বলিকে পরাজিত করার ক্ষমতা কোন দেবতার ছিল না। 

দেবতারা এই নিয়ে বিষ্ণুর কাছে যান। সেখানে গিয়ে এর কোন সমাধান জানতে চান। উপায় না দেখে স্বয়ং বিষ্ণু এর সমাধান বের করলেন। ভগবান বিষ্ণু তার কথামতো কাশ্যপ ও অদিতির গৃহে পুত্র রূপে জন্ম নিলেন।অদিতির এই সন্তান অল্প বয়সেই জ্ঞানবুদ্ধিতে সকলকে অবাক করে দিতে লাগলেন। কিন্তু জ্ঞান বাড়লেও শরীরের কোনো বাড় বাড়ন্ত হলো না। তাই সকলে অদিতির এই পুত্রকে বামন বলে ডাকত।

একদিন হল কি বামন বেশে ছদ্মবেশী বিষ্ণু এসে উপস্থিত হলেন বলির দরবারে। তিনি সেসময় দান করছিলেন গরিব প্রজাদের। বামনকে দেখে প্রাসাদের সকলে হেসে উঠলেন। বলি জানালেন,‘হে বামন আপনার কি চাই’! উত্তরে বামন বলল ‘তিন পদ ভূমি দান চাই’। এটা শুনে আবারও সকলে হো হো করে হেসে উঠল…

বলিরাজ বলল ‘বেশ তো। নিন আপনার তিন পা সম ভূমি’। ব্যস যেই বলা অমনি বামন আকৃতিতে বড় হতে লাগল। তার এক পায়ে ঢেকে গেল পৃথিবী। আরেক পায়ে স্বর্গ ও পাতাল। তখন বামন তৃতীয় পদ রাখার স্থান জানতে চাইলে বলি রাজা নিজের মাথা এগিয়ে দেন। এতে খুশি হন বিষ্ণু। বলি রাজার এমন দয়ালু মনোভাবে বিষ্ণু তাঁকে আশির্বাদ করেন। বিষ্নু বলেন, ‘সুতল নামক পাতালে বাস করবে তুমি এবং সেখানে তুমি যে দুর্গ তৈরী করবে সেই দূর্গ আমি জনার্দন রূপে রক্ষা করবো। এরপর তাঁকে পাতালে পাঠিয়ে দেন বিষ্ণু।’

তবে বলা হয় বামন নাকি আগে থেকেই জানত, দৈত্যগুরু শুক্রাচার্য তাঁকে সাবধান করেছিল। শুক্রাচার্য বুঝতে পারলেন বামন আসলে কে। তিনি রাজা বলিকে গিয়ে বামনের আসল রুপ সম্পর্কে জানালেন। কিন্তু রাজা বলি উত্তরে বলেছিলেন,‘যাকে পাওয়ার জন্য মুনিঋষিরা যুগের পর যুগ তপস্যা করে আজ তিনিই স্বয়ং এসেছেন আমার কাছে। আমি যেহেতু কথা দিয়েছি সেহেতু আমি কথা ফেরাতে পারবো না। এটা আমার জন্য গর্ব হবে।’

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী